থাইল্যান্ড-ব্রুনাইয়ের সহযোগিতা চান রাষ্ট্রপতি
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড ও ব্রুনাই দারুসসালামের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকেলে ওই দুই দেশের রাষ্ট্রদূতদ্বয় নিজ নিজ দেশের হয়ে পরিচয় তুলে ধরতে বঙ্গভবনে গেলে তিনি এ সহযোগিতা চান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম ও মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন আশিয়ানের সদস্য। তাই, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে উভয় দেশ (থাইল্যান্ড ও ব্রুনাই দারুসালম) তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরুং ফোথং হামফ্রেইস ও ব্রুনাই দারুসালামের হাইকমিশনার হাজী হ্যারিস বিন ওথম্যান নিজ নিজ পরিচয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে উপস্থাপন করেন।
রাষ্ট্রদূতদ্বয়কে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর থেকেই থাইল্যান্ডের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক শুরু। তার পর থকে দু’দেশের সম্পর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
দুই দেশের সঙ্গে বর্তমান বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের সঙ্গে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির আরো অনেক সুযোগ রয়েছে।
দু’দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাই রাষ্ট্রদূতকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও আশিয়ানের বর্তমান সভাপতি রাষ্ট্র থাইল্যান্ডকে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
ব্রুনাই দারুসসালাম হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দু’দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ব্রুনাই দারুসসালামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এ সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে।
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা প্রকাশ করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্রুনাই দারুসসালাম কার্যকর ভূমিকা পালন করবে। জবাবে রাষ্ট্রদূতদ্বয় রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের সহয়তার হাত বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
