থমথমে কাশ্মীরে ফের সংঘর্ষ, নিহত ৫
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
পুলওয়ামা হামলার পর থেকেই কাশ্মীরে থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলার পর জঙ্গিদের ধরতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই জেরে রোববার কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে রাজ্য পুলিশের এক ডেপুটি সুপার ও সেনাবাহিনীর এক নন-কমিশন্ড অফিসার এবং জইশ-ই-মুহাম্মদের ৩ জঙ্গি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন সেনা কর্মকর্তা।
পুলওয়ামায় হামলার পর থেকেই একের পর এক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল কাশ্মীরে। শুক্রবার রাতে প্রায় ২০০ জন বিচ্ছিন্নতাবাদী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা ছাড়াও অতিরিক্ত ১০০ কোম্পানি বাহিনী উপত্যকায় পাঠিয়েছে নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কাশ্মীরবাসী।
কুলগামের তুরিগাম এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের সময়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ২০১১ ব্যাচের জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিস অফিসার আমন কুমার ঠাকুর। জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি। নিহত হয়েছেন সেনার হাবিলদার সোমবীরও। আহত হন এক মেজরসহ দুই সেনা। সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। তারা জানিয়েছে, ওই জঙ্গিরা জইশ-ই-মুহাম্মদের সদস্য।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহের বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের মৃত্যু এড়াতে খুব সাবধানে অভিযান চালানো হয়েছে। আমরা এক সাহসী অফিসারকে হারিয়েছি। কিন্তু কোনও স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়নি।
পুলিশ জানিয়েছে, জম্মুর গোগলা জেলার বাসিন্দা বছর ৩০-র আমন দক্ষ ও সাহসী অফিসার হিসেবে পরিচিত ছিলেন। সমাজকল্যাণ দপ্তর ও সরকারি কলেজের শিক্ষকের চাকরি ছেড়ে পুলিশে যোগ দেন তিনি।
এদিকে শুক্রবার রাতের ধরপাকড়ের প্রতিবাদে এদিন উপত্যকায় হরতালের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। সকাল থেকেই একেবারে সুনসান ছিল শ্রীনগরসহ কাশ্মীরের প্রায় সব বড় শহরের পথঘাট। বন্ধ ছিল দোকানপাট, অফিস। চলেনি সরকারি যানবাহনও। শ্রীনগরের পাঁচটি থানার অধীনে থাকা এলাকায় যাতায়াত ও জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
তবে ধরপাকড় থামেনি। জামাত-ই-ইসলামি-সহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আরও বেশ কয়েক জন নেতাকে আটক করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
