ত্বক ও চুলের সব সমস্যার সমাধান সবুজ চায়ে
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
পানির পরই চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়। এর এক ধরনের স্নিগ্ধ, প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে। যা সবাই উপভোগ করে। সকাল বিকালের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবেতেই রয়েছে চা। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে বর্তমানে গ্রীন টি বা সবুজ চা বেশ জনপ্রিয়। একে জাপানি ভাষায় বলা হয় ওচা।
অনেক স্বাস্থ্য সচেতনরাই তাদের পানীয়ের তালিকায় সবুজ চা রেখেছেন সবার উপরে। গ্রীন টি বা সবুজ চায়ের স্বাস্থ্যগুণের কথা আমাদের সবার জানা। ওজন কমাতে, ক্যান্সার প্রতিরোধ করতে, হার্ট অ্যাটাক প্রতিরোধে, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সবুজ চায়ের জুড়ি নেই।
তবে এই চায়ের সৌন্দর্যগুণও অনেক। বিশেষজ্ঞদের দাবি, ত্বকের সুরক্ষা, চর্মরোগের চিকিৎসায় সৌন্দর্যচর্চায় সবুজ চা কার্যকর ভূমিকা রাখে। এতে বিপুল পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা, ত্বকের পুড়ে যাওয়া ভাব রোধে সবুজ চায়ের ফেইস প্যাক খুবই কার্যকর।
এ চায়ের লিকার বা পাতা রূপচর্চায় নানাভাবে ব্যবহার হয়ে আসছে-
ক্লিনজার
এক টেবিল চামচ গ্রিন টি আপনার ব্যবহার করার ক্লিনজার বা ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
স্ক্রাব
সবুজ চায়ের পাতা ভুট্টার গুঁড়ার সঙ্গে মিশিয়ে ত্বকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার ব্যবহার করা গ্রিন টি’র পাতাগুলো রোদে শুকিয়ে নিয়ে তাতে অল্প মধু মিশিয়েও স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার ত্বক কোমল করতে এটি চমৎকার কাজ করবে।
ফেইসপ্যাক
সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা ও ত্বকের পুড়ে যাওয়া ভাব রোধে সবুজ চায়ের ফেইস প্যাক খুবই কার্যকর। ২ চা চামচ চায়ের লিকার নিয়ে তাতে এক চা চামচ টকদই, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ বেসন মিশিয়ে লাগাতে পারেন।
চোখের যত্নে
রাত জাগা অথবা অতিরিক্ত দুশ্চিন্তায় ডার্ক সার্কেল পড়ে। আবার অনেকের চোখের নিচের অংশ ফোলা থাকে। তারা ব্যবহার করা টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের ওপর দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। চায়ে থাকা ক্যাফেইন ব্লাড ভেসেল সংকুচিত করে। ফলে চোখের ফোলা ভাব কমে যায়।
চুলের উজ্জ্বলতা বাড়াবে
কন্ডিশনার হিসেবে চায়ের লিকার ভালো কাজ করে। কালো চা বা সবুজ চায়ের লিকার দিয়ে শ্যাম্পুর পর চুল ধুলে চুল হয়ে উঠে ঝলমলে, সুন্দর।
পায়ের যত্নে
পায়ের রোদে পোড়া দাগ ছোপ দূর করতে সবুজ চায়ের জুড়ি নেই। পায়ে ঘামের দুর্গন্ধ রোধ করতে চায়ে থাকা ট্যানিক এসিড অনেক বেশি কার্যকর। চায়ের লিকার মেশানো পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। দুর্গন্ধ অনেক কমে যাবে।
আর্দ্রতা জোগান দিতে
পানিতে গ্রিন টি পাতা দিয়ে ২০ মিনিট ফুটিয়ে নিন। পরে ছেকে ফ্রিজে রেখে দিন। তুলোর সাহায্যে এই লিকার ত্বকের ওপর বুলিয়ে নিন। পরে ধুয়ে ফেলুন। ত্বকে আর্দ্রতা জুগিয়ে ত্বককে রাখবে কোমল।
সজীব ত্বকের জন্য
এক কাপ গ্রিন টি স্প্রে বোতলে ভরে রাখুন। মাঝে মাঝে মুখে স্প্রে করুন। চায়ের লিকার প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে। তৈলাক্ত ত্বকের জন্য যা উপকারী। ত্বককে সজীব রাখতে খুব ভালো কাজ করবে এই স্প্রে।
আফটার সেভ
ছেলেদের ক্ষেত্রে অনেকের ত্বক সংবেদনশীল হওয়ায় সেভ করার পর ত্বকে জ্বালাপোড়া হয়। এ থেকে রক্ষা করতে ফ্রিজে রেখে ঠাণ্ডা করা গ্রিন টির ব্যাগ ত্বকের ওপর কিছুক্ষণ রাখুন। এতে করে জ্বালাপোড়া কমার সঙ্গে সঙ্গে টোনার হিসেবেও কাজ করবে।
রোদে পোড়া দূর করতে
গ্রিন টি দিয়ে তৈরি করা চায়ের লিকারে রুমাল ভিজিয়ে সেই কাপড় রোদে পোড়া ত্বকের ওপর রেখে দিন। আবার টকদইয়ের সঙ্গে লিকার মিশিয়েও রোদে পোড়া ত্বকে লাগাতে পারেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
