তুর্কি-কুর্দি লড়াই ছড়িয়ে পড়ছে জার্মানিতে
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্ক৷ এই হামলা বন্ধের দাবিতে জার্মানিতে বসবাসরত কুর্দিরা প্রতিদিন বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন৷ তুর্কিরা এসব বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করছেন৷
বুধবার ল্যুডেনশাইড শহরে কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে তুর্কিদের সংঘর্ষের সময় ৫০ বছর বয়সি এক তুর্কি নাগরিক ছুরিকাহত হন বলে পুলিশ জানিয়েছে৷ তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে৷ ঐ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ নয়জন আহত হন৷
একইদিন বট্রপ শহরে আরেকটি সংঘর্ষে আটজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ পুলিশ বলছে, প্রায় ৫০ জন কুর্দি অনুমতি নিয়ে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন৷ সেই সময় একদল তুর্কি বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করেন৷ ‘‘সেখানে উসকানি ও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে,’’ বলে জানান এক পুলিশ কর্মকর্তা৷
কুর্দিশ ইন্সটিটিউট অফ প্যারিসের ২০১৭ সালের হিসেবে বিশ্বে কুর্দিদের আনুমানিক সর্বোচ্চ সংখ্যা সাড়ে চার কোটির বেশি৷ তাদের বেশিরভাগই সুন্নি মুসলমান৷ বাকিরা শিয়া, অ্যালেভিজম, ইয়াদিজম, ইয়ারসানিজমসহ অন্যান্য ধর্মের অনুসারী৷ কুর্দিদের ভাষা অনেকটা ফার্সির মতো৷
এর আগে সোমবার হ্যার্নে শহরে কুর্দিদের বিক্ষোভের সময় তুর্কিরা উসকানি দিলে কুর্দিরা তুর্কি মালিকানাধীন একটি ক্যাফে ভাঙচুর করেন৷ ঐ সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছিলেন৷ জার্মানিতে তুর্কি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৩০ লাখের বেশি৷ এর মধ্যে কুর্দিদের সংখ্যা ১০ লাখের বেশি৷
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানিয়েছে, ৯ অক্টোবর শুরু হওয়া অভিযানের কারণে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন৷ নিহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক৷ আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান অভিযান চালিয়ে যাচ্ছেন৷
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
- সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে
- আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে
- ব্রংকসে বাকা’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ
- গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
- তারেকের নজর ক্যান্টনমেন্ট ও প্রশাসনে
- জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়বেন খলিল
- ট্রাম্পকে মামদানির ফোন
- মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
- বাংলাদেশ ব্যাংক নিয়ে এই ঘোলাটে অবস্থা হল কেন
- ইরানেও কি ইরাকের মতো ফাঁদে পড়বে যুক্তরাষ্ট্র
- যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘কবি মোহন রায়হানকে অপমান কোন যুক্তিতে’
- আজকাল ৯১১
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি
- এপস্টেইন কাণ্ডে নিজের দায় স্বীকার করলেন বিল গেটস
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
