তামিমের চোখে বিশ্বকাপের ফেবারিট এবং বাংলাদেশের সম্ভাবনা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ দলও ঘোষণা হয়ে গেছে। এখন শুধু শেষ সময়ের প্রস্তুতি। বলা হচ্ছে, ইতিহাসের সেরা দল নিয়ে এবার বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। এমন একটি দলের উপর দেশের মানুষের প্রত্যাশাও অনেক বেশি। এবারের টুর্নামেন্টে কতদূর যেতে পারে বাংলাদেশ, কারা এবার ফেবারিট-এসব নিয়েও বিস্তর কথাবার্তা হচ্ছে।
সাধারণ মানুষই যখন এতটা রোমাঞ্চিত, খেলোয়াড়দের কি অবস্থা বোঝাই যায়। বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল সম্প্রতি হোটেল ইন্টার কন্টিনেন্টালে মানিগ্রামের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যা হয় আর কি! সেখানেও বিশ্বকাপে দলের সম্ভাবনা আর প্রতিপক্ষসহ নানা বিষয়ে কথা বলতে হলো দেশসেরা ওপেনারকে।
তামিমের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বাংলাদেশের এই দল নিয়ে কতদূর যাওয়া সম্ভব? তার জবাব, ‘কতদূর যাওয়া সম্ভব এটা আমি বলতে পছন্দ করি না। কারণ ১০টা দল বিশ্বকাপ খেলছে। কোনো দল অংশগ্রহণ করার জন্য খেলছে না। সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্য। এটাই মাথায় রেখে যে আমরা জিততে চাই। যদি আমি বলি শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি, তাহলে যাওয়ার কোনো মানেই হয় না। আমার কথা হল, আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাসটা নিয়েই আমাদের যেতে হবে।’
এবার মোটামুটি কম বিতর্কিত দল ঘোষণা হয়েছে। তারপরও বিশ্বকাপের দল ঘোষণার পর কিছু কথা হয়ই। কেউ হয়তো বলেন, অমুক থাকলে ভালো হতো, কারও মতে আবার আরেকজন।
এবারের স্কোয়াডকে কিভাবে দেখছেন তামিম? দেশসেরা ওপেনার মনে করেন, যাদের নেয়া হয়েছে তাদের নিয়ে সমালোচনা করা ঠিক হবে না। তাতে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে।
তামিমের ভাষায়, ‘আমার কাছে মনে হয় যেই স্কোয়াডই দেয়া হোক না কেন, যেই প্লেয়ারকেই নেয়া হোক না কেন, সবারই কিছু না কিছু যদি কিন্তু থাকবে। কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। স্কোয়াড রেডি করা খুব সহজ জিনিস না। অবশ্যই এখানে কিছু প্লেয়ার আছে যারা খুব ভালো পারফর্ম করেছে কিন্তু সুযোগ হয়নি। আবার এমনো প্লেয়ার আছে যারা খুব ভালো করেছে এবং তাদের সুযোগও হয়েছে।’
‘আমার মনে হয় এখন কে থাকা উচিত ছিল বা কে থাকলে ভালো হত, এই আলোচনা না করে যেই ১৫ জনকে সিলেক্ট করা হয়েছে তাদের পুরোপুরি ব্যাক করা। দিন শেষে এটা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অমুকের জায়গায় অমুক থাকলে ভালো হত, এমন কিছু করলে হবে কি, যারা সুযোগ পেয়েছে তাঁরা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন মন ছোট না করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা উচিত।’
ইংল্যান্ড তামিমের পছন্দের জায়গা। সেখানে বরাবরই ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য এই বাঁহাতি। সেই সঙ্গে অনেক প্রবাসী থাকায় বাড়তি দর্শক সমর্থনও পাওয়া যায় ইংলিশ কন্ডিশনে। তামিম এই দর্শক সমর্থনকে বড় পাওয়াই মনে করছেন। তবে তিনি নিজে আলাদা করে কোনো লক্ষ্য স্থির করেননি। দলের প্রয়োজন মেটানোই তার মূল লক্ষ্য।
তামিমের চোখে এই টুর্নামেন্টের ফেবারিট কে? আলাদা করে দুটি নাম বললেও নিজেদেরও গোনার বাইরে রাখতে নারাজ এই ওপেনার। তিনি বলেন, ‘অবশ্যই ভারত ফেভারিট। ইংল্যান্ডও ফেভারিট। এখানে অনেক টিমই আছে তাদের আপনি সহজে নিতে পারবেন না। অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে। আরও অনেক দল আছে। এটা নির্ভর করে ওই টুর্নামেন্টে কে ফর্মে আছে, দল হিসেবে। দেখি কি হয়, ক্রিকেটে যে কোনো কিছু কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা। ৯৬ এ কেউ প্রত্যাশা করে নি শ্রীলঙ্কা জিতবে। আপনি জানবেন না, ক্রিকেট সবার জন্য কি চমক জমা করে রেখেছে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
