তামিম যেভাবে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম সেরা ওপেনার
প্রকাশিত: ৩১ মে ২০১৯
২০০৭ সালের তামিম ইকবাল এবং ২০১৯ সালের তামিম ইকবাল - ব্যাটিংয়ে বড় ধরনের পার্থক্য লক্ষ্যণীয় তার। ২০০৭ সালের তামিম ইকবালের কথা বললে অনায়াসে দৃশ্যপটে আসে পোর্ট অফ স্পেনে জহির খানের বল উড়িয়ে মারা।
ভারতের বিপক্ষে সেই অর্ধশতক তামিম ইকবালের ক্যারিয়ারের অন্যতম হাইলাইটস। কিন্তু সেই তামিম ইকবালের সঙ্গে বর্তমান তামিম ইকবালের মূল পার্থক্য আগ্রাসী মনোভাবে। তামিমের তৎকালীন ওপেনিং পার্টনার শাহরিয়ার নাফিস।
বাংলাদেশ দলের খেলা এই ক্রিকেটার বলেন, "তামিম এখন যে ব্যাটিং করছেন সেটা অবশ্যই ইতিবাচক, সে তার স্বাভাবিক ব্যাটিং দিয়ে ৮০ থেকে ৯০ স্ট্রাইক রেটে ব্যাট করছে।"
"এখানে বুঝতে হবে কার ভূমিকা কী। আমি যখন তামিমের সিনিয়র পার্টনার হিসেবে মাঠে নামতাম, আমার রোল ছিল একটু ধরে খেলা, তামিম তখন এগ্রেসিভ ছিল।"
সৌম্য এখন যেভাবে ব্যাট করছে, সেটা তামিমকে ইনিংস গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এটা ইনিংসে একটা ভিত গড়ে দেয় বলে মনে করেন শাহরিয়ার নাফিস।
কীভাবে বদলেছে তামিম ইকবালের ব্যাটিং?
২০০৭ সালের তামিম ইকবালের রানের গড় ছিল ২১.৫৭। আর গেল বছর ২০১৮ সালে তামিমের গড় ১২ ম্যাচে ৮৫.৫০ রান।
২০১০ সালে তামিম ইকবালের স্ট্রাইক রেট ছিল ৯৬.১৬।
২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ এই চার বছরের মধ্যে তামিম ইকবালের সর্বোচ্চ স্ট্রাইক রেট ৮৩.১৪। কিন্তু এই চার বছরে তামিম ইকবালের ব্যাটিং গড় ৪০ এর নিচে নামেনি, সর্বনিম্ন ছিল ৪৫.২২, সর্বোচ্চ ৮৫.৫০ রান।
ব্যাটিংয়ের মারকুটে ভাব আগের মতো না থাকলেও তামিম ইকবাল গড়ের দিক থেকে এখন বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান।
তামিমের শৈশবের গুরু কী বলছেন?
বয়সভিত্তিক দলগুলোতে তামিম ইকবালের গুরু ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। এখনো ব্যাটিং টেকনিক সংক্রান্ত কোন সমস্যায় তামিম 'ফাহিম স্যারের' দ্বারস্থ হন বলে শোনা যায়।
ফাহিম তামিম ইকবালের ব্যাটিং নিয়ে বলেন, 'এখনকার কথা বলতে গেলে তামিমের ব্যাটিংয়ের ধরণ ইতিবাচক। টপ অর্ডারে যারা আছেন তাদের সঙ্গে তামিম যখন খেলে তখন এটা ঠিকই আছে।"
"সৌম্য, লিটন, মুশফিক, সাকিব এরা সবাই বেশ দ্রুত গতিতে রান করেন।"
"এটা ট্যাকটিকালি বেশ ভালো, সেটাই এখন তামিম করছেন যেটা দলের জন্যও উপকারে আসছে," বলছিলেন নাজমুল আবেদীন ফাহিম।
তামিম ইকবালের উত্থান
তামিম ইকবাল ২০০৫ সালে বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেন। সেই বার ইংল্যান্ডের বিপক্ষে ৭১ বলে ১১২ রানের একটি ইনিংস খেলেন।
বাংলাদেশ ক্রিকেটে সজোরে ব্যাট করার ক্ষেত্রে তামিম ইকবালকে তখন থেকেই দক্ষ মনে করা হতো। বিশেষত অফ-সাইডে তামিম ইকবালের ব্যাটিং ক্রিকেটভক্তদের মুগ্ধ করেছে।
২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে অভিষেক হয় তামিম ইকবালের। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের ডানেডিনে তামিম ৮৪ রানের একটি ইনিংস খেলেন।
তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের মালিক।
২০১৫ বিশ্বকাপ পর্যন্ত ধারাবাহিক না হওয়ার কারণে দলে তামিম ইকবালের অন্তর্ভূক্তি নিয়ে নানা কথা উঠলেও তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে সুপরিচিত এখন।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
