‘তাগিদ দিয়েও গোডাউন না সরানো দুঃখজনক’
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
মালিকদের বার বার তাগিদ দেয়ার পরেও পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন না সরানো দু:খজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তিনি একথা বলেন।
বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢামেকে পৌঁছান। তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের খোঁজখবর নেন। এসময় তিনি এ ধরনের আগুন নির্বাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি থাকার কারণে আমরা অফিস করতে পারিনি। আগামীকাল অফিস চালু হলে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হবে।
এসময় প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য্য ধরার কথা বলেন। তিনি বলেন, সকলেই যেন সতর্কভাবে চলেন, যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আর পুরান ঢাকায় যত কেমিক্যাল রয়েছে তা সরানোর জন্য মোবাইল কোর্ড করেও সরাতে পারিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে সেটা সাময়িকভাবে বন্ধ রেখে, তারা আবার কেমিক্যাল ব্যবসা করা শুরু করে। ভবিষ্যতে তারা যেন এটি আর না করেন।
তিনি আরো বলেন, যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম তা বাস্তবায়ন করা হবে। আর অলিগলি যে সরু রাস্তা তা আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে। যাতে করে ফায়ার সার্ভিসের লোক যেতে পারে। ঢাকায় নানান ধরনের পুকুর ও খাল ছিলো। কিন্তু দুর্ভাগ্য হলো সে খালগুলোতে বসতবাড়ি করা হয়েছে। আর জায়গার জন্য সবার আগে পুকুরগুলোকেও বন্ধ করে। দুর্ঘটনায় পানি পাওয়া খুবই কষ্টকর। তাই সকলের কাছে অনুরোধ পুকুরগুলো যেন আর বন্ধ করা না হয়। এই ধরনের আগুন লাগলে পানির অভাব যেন না থাকে। দেশবাসী যেন দোয়া করেন, এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে।
প্রধানমন্ত্রী এই ঘটনা ঘটনার পর প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন; পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন। এছাড়া পরবর্তী সময়ে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দেন।
বুধবার রাতে প্রাইভেট কার ও পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর চকবাজারের চুড়িহাট্টা মোড়ের পাঁচটি ভবনে আগুন ধরে যায়। সেসব ভবন এবং আশপাশের দোকানে থাকা রাসায়নিক আর প্লাস্টিক-পারফিউমের গুদাম ওই আগুনকে ভয়াবহ মাত্রা দেয়। এ ঘটনায় ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। তবে ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে ৬৭ জন। আর ফায়ার সার্ভিস দাবি করে তারা প্রায় ৮০ থেকে ৮১ মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহের সঙ্গে দাফন বাবদ ২০ হাজার করে টাকা দিয়েছে জেলা প্রশাসন।
আহতদের মধ্যে নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া আহত আরো নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
