তবে কি ফেরা হবে না ‘হারাতে বসা’ জহুরুলের?
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
তামিম ইকবাল ছুটিতে। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ও পরে ত্রিদেশীয় সিরিজে খেলার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আফগানিস্তানের সঙ্গে টেস্টে কে হবেন সাদমান ইসলামের ওপেনিং পার্টনার? তা নিয়েই প্রতিদিন শেরে বাংলায় জল্পনা-কল্পনা।
আজও (সোমবার) প্র্যাকটিস কভার করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে গুঞ্জন। বলে রাখা ভাল, সীমিত ওভারের ফরম্যাটের ওপেনার লিটন দাস আর সৌম্য সরকার দলে থাকার পরও এ বছর মার্চ মাসে নিউজিল্যান্ডের মাটিতে শেষ দুই টেস্টে দুই বাঁহাতি তামিম আর সাদমানই ছিলেন উদ্বোধনী জুটিতে।
কাজেই তামিম না থাকায় সাদমানের সঙ্গী হিসেবে নতুন কাউকে নেয়া ছাড়া পথ নেই। এখন দেখার বিষয় হলো তামিমের জায়গায় কি একদম নতুন কাউকে নেয়া হবে? নাকি পুরনোদের কেউ আবার নতুন করে সুযোগ পাবেন?
সেখানে ঘুরে ফিরে তিনটি নাম উঠে আসছে । যার দুটি পুরনো মুখ; ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম অমি। আর অন্যটি নতুন, সাইফ হাসান।
কিন্তু আজ হঠাৎ শোনা গেল জহুরুল ইসলাম অমির আশা শেষ। কেন কী হয়েছে? সে তো দুদিন ধরে প্র্যাকটিসেই নেই। গতকাল সারা দিনের দীর্ঘ প্র্যাকটিস সেশন ড্রেসিংরুমেই বসে কেটেছে। আর আজ শেরে বাংলায় প্র্যাকটিসেই আসেননি জহুরুল অমি।
শনি, রবি আর আজ- এই নিয়ে তিন দিন ধরে ব্যাটিং, বোলিং প্র্যাকটিস বা স্কিল ট্রেনিং হচ্ছে। নেটে ব্যাটিং-বোলিং আর ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন হচ্ছে বেশ। এর মধ্যে অনুশীলনে কখন জহুরুল অমি ব্যাথা পেয়েছেন, সারা দিন প্র্যাকটিস করতে গিয়ে শেরে বাংলায় কাটানো কোন সাংবাদিকই মনে করতে পারছেন না।
তাহলে কি হলো অমির যে আজ ও গতকাল প্র্যাকটিসেই দেখা মেলেনি? নির্বাচকরাও তাৎক্ষণিকভাবে কোন জবাব দিতে পারেননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার ঠিক স্পষ্ট জানাতে পারেননি কেন প্র্যাকটিসে নেই অমি?
আজ দুপুর গড়িয়ে বিকেল নামতে শেরে বাংলা স্টেডিয়াম থেকে বাসার পথে পা বাড়ানোর আগে জাগো নিউজের সঙ্গে জহুরুল ইসলাম অমির প্র্যাকটিসে না আসার কারণ নিয়ে কথা বলতে গিয়ে নান্নু আর বাশার বলেন, আমরা ঠিক জানি না অমির সমস্যাটি আসলে কী? খালি জানি সে আজ প্র্যাকটিসেই আসেনি।
পরে খোঁজা নিয়ে জানা গেল, তার পিঠে ব্যাথা। তাই প্র্যাকটিসে আসেননি। আগামী ৫ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু টেস্ট। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর মাত্র ৯ দিন। এ সময়ের মধ্যে ব্যথা কমে খেলার মত অবস্থায় আসতে পারবেন অমি? জোরালো প্রশ্ন।
বিসিবির প্রধান চিৎিসক ড. দেবাশীষ চৌধুরী অবশ্য নেতিবাচক কিছু বলেননি। তার ব্যাখ্যা, ‘আসলে জহুরুল অমিকে দলে বিবেচনায় আনা হবে কি-না সেটা একান্তই নির্বাচকদের এখতিয়ার। আমি শুধু তার ইনজুরি নিয়ে কথা বলতে পারি। এটুকু বলা যায়, জহুরুলের এটা নতুন কোন ইনজুরি নয়। অমির একটা ‘ব্যাক পেইন’ আছে। সেটা পুরনো এবং খুব যে গুরুতর বা জটিল- তা নয়।’
‘কয়েক দিন বিশ্রাম নিলে আপনা আপনি কমে যায়। কাজেই এখনই বলতে পারছি না জহুরুল খেলতে পারবেন কি পারবেন না? তবে অতীতে দেখেছি সে দুই থেকে তিন দিন বিশ্রাম নিলে ব্যথা ভাল হয়ে যায়, সে আবার খেলতে পারে।’
তা নয় মানা গেল। দু তিন দিনের বিশ্রামে পিঠের ব্যথা ভাল হয়ে যাবে, কিন্তু এখন প্রশ্ন হলো, যার মাঝে মধ্যেই এমন ব্যাক পেইন দেখা দেয়, সেটা জেনে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট কি তাকে ৫ দিনের টেস্টে বিবেচনায় রাখবেন?
এমনিতেই বারবার ভাগ্য বিড়ম্বনার শিকার জহুরুল। ইনজুরিতে বেশ কয়েকবার জাতীয় দলে ফেরার স্বপ্ন ভঙের বেদনায় নীল এ টপঅর্ডার কাম উইকেটকিপার। পর্যাপ্ত মেধা, প্রজ্ঞা আর অধ্যাবসায় আর ফর্মে থাকার থাকার পরও জহুরুল অমি কি এবার আরও একবার ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন?
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
