ঢাকাইয়া তেহারি রান্নার রেসিপি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
পুরান ঢাকার বনেদী রেসিপিতে তৈরি খাবারগুলোর মাঝে এখনো আছে সেই সাবেকী স্বাদ। এই স্বাদের টানে অনেকেই পুরান ঢাকা এলাকায় খেতে যান বছরের বিভিন্ন সময়ে। কিন্তু কিছু কিছু ঢাকাইয়া খাবার আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। দেখে নিন ঢাকাইয়া তেহারি রান্নার রেসিপিটি-
উপকরণ:
মাংস- ১ কেজি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টক দই- ১/৩ কাপ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ২ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
তেল- ১ কাপ (সয়াবিন এবং সরিষার তেল মিলিয়ে)
পিঁয়াজ কুচি- ১ কাপ
লবণ স্বাদ মতো।
পোলাও সেদ্ধ করার জন্য:
চাল- ৩ কাপ
পানি- ৫ কাপ
দুধ- ১ কাপ
কেওড়া জল- ১ টেবিল চামচ
লবণ স্বাদ মতো
কিছু আস্ত গরম মশলা
৮-১০টি কাঁচামরিচ।
স্পেশাল মশলার জন্য:
দারুচিনি- ছোট ৩ টুকরো
জয়ত্রী- ছোট ৩ টুকরো
এলাচ- ৭/৮ টা
জয়ফল- ১/২ টা
প্রণালি:
প্রথমেই স্পেশাল মশলা তৈরি করে নিন। দারুচিনি, জয়ত্রী, এলাচ এবং জয়ফল একসাথে একটি ব্লেন্ডারে গুঁড়া করে নিন। এগুলো ভাজার কোনো দরকার নেই।

এবার গরুর মাংস নিন একটি পাত্রে। এর সাথে স্পেশাল মশলা, আদা-রসুন বাটা, টক দই, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। আপনার হাতে সময় থাকলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। নয়তো ম্যারিনেট না করেও রান্না করতে পারেন।
একটি প্যানে তেল গরম করে নিন। এই রেসিপিতে এক কাপের তিন ভাগের দুই ভাগ সয়াবিন তেল এবং এক ভাগ সরিষার তেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে পুরোটাই সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন।
এই তেলে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিন। এরপর এতে মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভুনে নিন মাঝারি আঁচে। এরপর ঢাকনা চাপা দিয়ে মাংসটা রান্না হতে দিন ১০-১২ মিনিট। এ সময়ের মাঝে মাংস থেকে পানি বের হয়ে আসবে।
১০ মিনিট পর মাংসটা একটু নেড়ে দিন। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না মাংস সিদ্ধ হয় এবং পানি টেনে আসে। চেষ্টা করবেন এই পানিতেই মাংস সেদ্ধ করবার। অতিরিক্ত পানি না দেওয়াই ভালো। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। পানি শুকিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিলে চুলা বন্ধ করে দেবেন।
ফ্রাইপ্যান বা হাঁড়িটাকে একটু কাত করে রাখুন যাতে একদিকে তেল জমা হয়। এই তেলটুকু উঠিয়ে রাখুন, এটা দিয়েই পোলাও রান্না হবে।
পোলাও রান্নার জন্য একটু বড়, ছড়ানো পাত্র ব্যবহার করুন। এতে দিয়ে দিন মাংস থেকে ওঠানো তেল। এই তেলে কয়েক মিনিট একটু ভেজে নিন চালটাকে। এরপর এতে দিন আস্ত গরম মশলা এবং গরম পানি। এরপর দিন দুধ। আপনি যদি পাউডার মিল্ক ব্যবহার করতে চান তাহলে ছয় কাপ পানির সাথে ২-৩ টেবিল চামচ ছড়িয়ে দিতে পারেন। এতে দিন কাঁচামরিচ এবং কেওড়া জল।
চালের থেকে পানি বেশ কিছুটা শুকিয়ে এলে এতে মাংসটা দিয়ে দিন এবং নেড়ে মিশিয়ে নিন। এরপর তা ঢাকা দিয়ে খুব কম আঁচে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর একটু নেড়ে ওপরের চাল নিচের দিকে দিয়ে দিন। আবার দমে রাখুন ৬-৭ মিনিট। এরপর চুলা বন্ধ করে দিন।
তৈরি হয়ে গেল সুস্বাদু ঢাকাইয়া তেহারি। পরিবেশন করুন গরম গরম।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
