ডোমিনিকায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫
ক্যারিবিয়ান দ্বীপ দেশ ডোমিনিকায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী সুদীক্ষা কোনানকি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কর্তৃপক্ষ ২০ বছর বয়সি ওই শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালাচ্ছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অব পিটসবার্গের শিক্ষার্থী সুদীক্ষা কোনানকি গত ৬ মার্চ নিখোঁজ হন। এ সময় তিনি তার সহপাঠীদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপ দেশটিতে বসন্তকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন।
ডোমিনিকান কর্তৃপক্ষ জানিয়েছে, সুদীক্ষাকে শেষবার পুন্তা কানা রিসোর্ট শহরের এক সৈকতে হাঁটার সময় দেখা গিয়েছিল এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে লাউডন কাউন্টি শেরিফের কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের অফিসে ভার্জিনিয়ার লাউডন কাউন্টির এক নিখোঁজ নারীর বিষয়ে জানানো হয়, যিনি একদল লোকের সঙ্গে ডোমিনিকান রিপাবলিকে ভ্রমণ করছিলেন। বিশেষ করে পুন্তা কানায়’।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ২০ বছর বয়সি সুদীক্ষা যখন সৈকতে হাঁটছিলেন, তখন তিনি একটি বাদামী বিকিনি পরা ছিলেন। নিখোঁজ এই মার্কিন শিক্ষার্থীর পোস্টারে উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, কালো চুল এবং বাদামী চোখ। নিখোঁজ হওয়ার সময় তিনি বড় বড় গোল কানের দুল, ডান পায়ে ধাতব ডিজাইনের নূপুর, ডান হাতে হলুদ ও স্টিলের ব্রেসলেট এবং বাম হাতে রঙিন পুঁতির ব্রেসলেট পরেছিলেন।
ইউনিভার্সিটি অব পিটসবার্গ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুদীক্ষার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তার সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জারেড স্টোনসিফার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুদীক্ষা কোনানকির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ভার্জিনিয়ার লাউডন কাউন্টি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সহায়তা দিচ্ছে’।
এদিকে ডোমিনিকান রিপাবলিকের উদ্ধারকারী দল ডিফেনসা সিভিল শনিবার সন্ধ্যায় তার সন্ধানে অভিযান চালায়। তবে রাত ৮টার দিকে তারা অনুসন্ধান বন্ধ করে। সংস্থাটি জানিয়েছে, রোববার আবারও অনুসন্ধান শুরু করা হবে।
লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সুদীক্ষা কোনানকি ২০২৬ সালে ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে স্নাতক সম্পন্ন করার কথা। তবে তিনি কোন বিষয়ে পড়াশোনা করছিলেন, তা স্পষ্ট নয়।
কলেজে ভর্তি হওয়ার আগে তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে পড়াশোনা করেছিলেন। সূত্র: এনডিটিভি
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
