ডিভাইন মার্সী হাসপাতালের অগ্রযাত্রা নিয়ে সভা
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
নিউইয়র্কে খ্রিস্টানদের মতবিনিময়
আজকাল রিপোর্ট -
ঢাকার পূর্বাচলের কাছে ৩০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সমবায়ী হাসপাতাল ডিভাইন মার্সী হাসপাতালের অগ্রগতি সম্পর্কিত মতবিনিময় সভা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই ঢাকার দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে জ্যাকসন হাইটসের গোল্ডেন এইজ লাক্সারি হলে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের প্রেসিডেন্ট সুখেন জোসেফ গমেজ।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন সভাপতি এবং হাসপাতাল নির্মাণ কমিটির আহ্বায়ক বাবু মার্কুস গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের নির্মাণ, বিভিন্ন অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন বাবু মার্কুস গমেজ।
নিউইয়র্ক, নিউজার্সী এবং কানেকটিকাটের সমবায়ী নেতৃবৃন্দ, সমাজসেবক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, সেবা কাজে ও মানব কল্যাণে দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এটি একটি মহৎ উদ্যোগ, যা অনেককে অনুপ্রাণিত করবে। সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর, ইউএস বাংলা২৪-এর সম্পাদক আব্দুল হামিদ, নিউজ টুয়েন্টিফোরের ওয়াশিংটন ডিসি প্রতিনিধি শুভ রায়, কমিউনিটি অ্যাক্টিভিস্ট স্বীকৃতি বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব নিউইয়র্ক-নিউজার্সীর প্রেসিডেন্ট জেমস কোড়াইয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব কানেকটিকাটের প্রাক্তন সভাপতি হেমন্ত পালমা, আমেরিকা বাংলা ক্লাবের প্রেসিডেন্ট মানিক ফলিয়া, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের প্রেসিডেন্ট কেলভিন মন্ডল, সাপ্তাহিক প্রবাস পত্রিকার স্টাফ রিপোর্টার স্যামুয়েল এস. পিনেরু, ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিস রূপম গমেজ, সেক্রেটারি কর্নেলিয়াস জেসি ডি’রোজারিও, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নারী কমিটির যুগ্ম-আহ্বায়ক মার্সিয়া মিলি গমেজ, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি প্যাট্রিক রোজারিও, সোর্স এন্ড সল্যুশনের প্রাক্তন সভাপতি ডেরিক পিনেরু প্রমুখ।
লুথারিয়ান চার্চের যোসেফ হাওলাদারের সার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সূচনা বক্তব্য রাখেন হেমন্ত পালমা। বাবু মার্কুস গমেজ ভিডিও এবং গ্রাফিক্সের মাধ্যমে হাসপাতালের বৃত্তান্ত বর্ণনা করেন। তিনি হাসপাতালের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন এবং ভবিষ্যত করনীয় সম্পর্কে ব্যাখ্যা করেন।
পর্যায়ক্রমে হাসপাতালকে মেডিকেল কলেজের রূপদান এবং হাসপাতাল চালুর সাথে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। ভারতের বিখ্যাত ফাদার মূলার চ্যারিটেবল হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের অবকাঠামো এবং প্রশাসনিক কাঠামো বিন্যাস করা হয়েছে। ডিভাইন মার্সী হাসপাতাল চালু হলে কম খরচে ভারতের বিখ্যাত হাসপাতালের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। সমবায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসাপাতালে সমবায়ী সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্যামুয়েল পিনেরু, ডেনিস রোজারিও, অমল ফিলিপ রোজারিও, রুমেল মার্ক গমেজ, সিলভেস্টার দুলাল গমেজ, জেমস নির্মল সরকার, শিশির গমেজ, লিনুস টলেন্টিনু, এন্ড্রু বুলবুল গমেজ, চন্দ্রা কোড়াইয়া, রেভারেন্ড মাবুদ চৌধুরী প্রমুখ। সকলেই হাসপাতালের সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার, স্পেশালাইজড চিকিৎসক নিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বিনিয়োগের নিশ্চিয়তা প্রদান, আমেরিকায় ঢাকা ক্রেডিটের কার্যক্রম পরিচালনাসহ নানা সুপারিশ সমূহ তুলে ধরেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
