ডলার এখন ১২৬ টাকায়
হাসান মাহমুদ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪
নিউইয়র্কে ডলারের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে ডলারের বাজার নিয়ন্ত্রণহীন। ইউএস ডলার সহজভাবে পাওয়া যায় না। এ কারণে স্থানীয় ডলারের বাজারে আগুন লেগেছে। হু হু করে ডলারের দাম বাড়ছে। ডলারের মূল্য বেড়ে যাবার কারণে বাংলাদেশ ব্যাংক কর্র্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার রেমিট্যান্স ব্যবসায়িদের লাগাম টেনে ধরার জন্য একটি নোটিশ জারি করেছেন। ব্যবসায়িরা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ১২০ টাকার ভেতরে সিমাবদ্ধ রাখার উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবে তা সম্ভব হবে কি-না না নিয়েই গুঞ্জন চলছে। নিয়ন্ত্রণহীন ডলারের বাজার নিজেদের হাতে রাখতেই এই উদ্যোগ বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ভলিয়ম বেশি দেখাবার জন্য ইউএস ডলার নিজেই এখন সংগ্রহ করছে। চলতি ডিসেম্বর মাসজুড়ে এই কার্যক্রম চলবে বলে জানা যায়। এছাড়া রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক এখন আর কোন ডলার স্থানীয় ব্যাংকের কাছে বিক্রি করছে না। এ কারণেও বাজারে ডলারের চাহিদা বেড়েছে।
নিউইয়র্কে গতকাল বৃহস্পতিবার ডলারের বাজার হঠাৎ করে ১২৬ টাকার ঘরে চলে যায়। এক ডলার দিলে ১২৬ টাকা পাওয়া যায়। কোন কোন প্রতিষ্ঠান ১২৫.৭৫ টাকা দিচ্ছিল গ্রাহকদের। সেই সঙ্গে ছিল ২.৫% প্রণোদনার টাকা। এ যাবৎকালের মধ্যে ডলারের মূল্য এমন চড়া আর কখনো হয়নি বলে তারা জানিয়েছেন। বাংলাদেশিরা গতকাল বিভিন্ন রেমিট্যান্স প্রতিষ্ঠানে ভিড় করেন দেশে ডলার পাঠিয়ে কিছু বাড়তি টাকা পাবার আশায়। রেমিট্যান্স ব্যবসায়িরা গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদককে বলেন, অল্প কয়েক দিনের মধ্যে ডলারের দাম আরও বেড়ে ১৩০ টাকা ছাড়িয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। ডলারের দাম বাড়ার কারণে টাকার মূল্যমান কমছে। গত বুধবার নিউইয়র্কে ডলারের দাম ছিল ১২৪.৯০ পয়সা করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যে, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৪.২৪ বিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ এবং বছরের শেষদিকে এটি ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গত দুই বছরের তুলনায় প্রবাসি শ্রমিকের সংখ্যা কমে যাওয়া সত্ত্বেও দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহের গতি না কমে বরং বেড়েছে বলে জানা যায়। ২০২৪ সালে, ৯,০৬,৩৫৫ জন বাংলাদেশি গত নভেম্বর পর্যন্ত কাজের জন্য বিদেশে গিয়েছেন। ২০২৩ সালে যা ছিল ১.৩ মিলিয়ন এবং ২০২২ সালে ১.১ মিলিয়ন।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরি রেমিট্যান্স বৃদ্ধি সম্পর্কে বলেন, ‘এটা একটা ভালো লক্ষণ যে, যুক্তরাষ্ট্রের মতো অপ্রচলিত বাজার থেকে এখন বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে আসছে।’ রেমিট্যান্স প্রবাহের ফলে বছর শেষের আগেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে। সেপ্টেম্বর ও অক্টোবরে আকুর বিল পরিশোধের কারণে রিজার্ভ বেশ নিচে নেমে গেলেও গত দেড় মাসে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়তে বাড়তে আবারও ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এই মুহূর্তে এক হাজার ৯৯৫ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার বা ১৯.৯৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৪৯৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
