ড. ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর সত্য নয়
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি ভুয়া।
ফ্যাক্টওয়াচ জানায়, ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’তে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কি না, বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ভিডিও পর্যবেক্ষণ করা দেখা যায়, ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে সেখানে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি।
ড. ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর সত্য নয়
একই সঙ্গে ভিডিওতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত ১৬ নভেম্বরের একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। ওই প্রতিবেদনে পর্যবেক্ষণ করে এতে যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয়দের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তা ছাড়া আলোচিত ভিডিওতে ড. ইউনূসকে উদ্দেশ করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার উল্লেখ করা হয়েছে। কিন্তু যাচাই করে জানা গেছে, টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করে ফ্যাক্টওয়াচ টিম। কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি বলে জানায় তারা।
তা ছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনূসসহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা ঘোষণার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি বলেছে তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে কোনো ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করার দাবিটি যৌক্তিক নয়। সুতরাং, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
