ট্রাম্পের ৫০% শুল্ক : ভারতের শেয়ারবাজারে বিশাল ধস, নামবে জিডিপি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫
রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের পরপরই বড় ধস নামে ভারতের শেয়ারবাজারে।
বৃহস্পতিবার সকালে দেশটির সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট কমে দাঁড়ায় ৮০,২০৮.২৮ পয়েন্টে। একই সঙ্গে নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে অবস্থান নেয় ২৪,৪৬০.০৫-এ।
এই সিদ্ধান্তের ফলে ভারত এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত বাণিজ্য অংশীদারদের তালিকার শীর্ষে উঠে এসেছে। আকস্মিক এই শুল্ক বৃদ্ধিতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতের বিনিয়োগ মহলে, বিশেষ করে রপ্তানি-নির্ভর খাতগুলোতে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই শুল্ক দীর্ঘমেয়াদে টিকে গেলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ৩০ থেকে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। এইচডিএফসি সিকিউরিটিজের সিইও ধীরাজ রেল্লি বলেন, “এ ধরনের শুল্ক আরোপ ভারতের অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে।” তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (RBI) এখনো তাদের জিডিপি পূর্বাভাস ৬.৫ শতাংশেই স্থির রেখেছে।
কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নিলেশ শাহ সতর্ক করে বলেছেন, “শুল্ক বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বিনিয়োগ পরিবেশে বড় ধরনের ধাক্কা দিতে পারে।”
ভারতীয় রপ্তানিকারক সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস-এর সভাপতি এস.সি. রালহান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কের প্রভাব ভয়াবহ হতে চলেছে। তিনি বলেন, এই শুল্কে ভারতের প্রায় ৫৫ শতাংশ রপ্তানি প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। ৫০ শতাংশ পাল্টা শুল্ক রপ্তানিকারকদের খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে। এতে ভারত প্রতিযোগিতামূলক বাজারে ৩০–৩৫ শতাংশ পিছিয়ে পড়বে।
যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে দেশটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।
লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক শীলান শাহ এক নোটে বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যে ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বহাল থাকলে, ভারতকে একটি উদীয়মান উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করাই কঠিন হয়ে যাবে। ভারতের জিডিপির প্রায় ২.৫ শতাংশই আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। ৫০ শতাংশ শুল্ক এই প্রবাহে বড় আঘাত হানবে।
ফলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ থেকে কমে ৬ শতাংশে নেমে আসতে পারে—এমন পূর্বাভাসও দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে ভারতের শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, ওষুধ, রত্নপাথর, টেক্সটাইল ও শিল্প যন্ত্রপাতি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শ্রমনির্ভর গয়না ও সামুদ্রিক খাদ্য খাত।
ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক সংস্থা জানিয়েছে, ৫০ শতাংশ শুল্কে তাদের প্রায় ৩ বিলিয়ন ডলারের মার্কিন বাজার হুমকির মুখে পড়েছে। অন্যদিকে, গয়না খাত থেকে গত বছর ভারতে ১০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে। এ খাতের প্রতিনিধিরা শুল্ককে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন এবং হাজার হাজার কর্মসংস্থানের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র : রয়টার্স ও দ্য হিন্দুস্তান টাইমস।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
