ট্রাম্পের জরুরি অবস্থা ঠেকাতে ১৬ রাজ্যে মামলা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণাকে চ্যালেঞ্জ দেশটির ১৬টি রাজ্যে মামলা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেচারার নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার বিকেলে মামলাগুলো দায়ের করা হয়। খবর: বিবিসি, আলজাজিরা ও সিএনএন।
রিপাবলিকানদের দেয়াল নির্মাণ সিদ্ধান্তে প্রতিবাদে গত সপ্তাহের ছুটির দিনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষ বিক্ষোভ করেন।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেচারা জানান, ট্রাম্প প্রশাসনের সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে তারা মামলাগুলো করেছেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন, তা সংবিধান অবমাননা এবং আইনের শাসনের জন্য বড় ধরনের হুমকি। তিনি নিজেও জানেন সীমান্ত দেয়াল নির্মাণ নিয়ে কোনো সঙ্কট নেই। জরুরি অবস্থা জারিও কোনো প্রয়োজন ছিল না। ট্রাম্প সম্ভবত এও জানেন, আদালতে তিনি এবারও হারবেন।’
এর আগেই জেভিয়ার বেচারা বলেছিলেন, তার রাজ্য এবং অন্যদের নিয়ে তিনি আইনি লড়াইয়ের পক্ষে। কারণ, আইনি ব্যবস্থার মাধ্যমে সেনা প্রকল্প, দুর্যোগ সহায়তাসহ বিভিন্ন উদ্দেশে আমেরিকানদের অর্থ চুরি বন্ধ করতে চান তারা।
এ মামলায় ক্যালিফোর্নিয়ার সঙ্গে আছেন কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউইয়র্ক, অরিগন ও ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল।
জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে। সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বর্ডার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসসহ একাধিক গ্রুপ এ মামলা করেছে।
জরুরি অবস্থা ঘোষণার কারণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ পেতে বিরোধীদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না ট্রাম্পকে।
হোয়াইট হাউস জানায়, এ ক্ষমতাকে কাজে লাগিয়ে সামরিক খাতের নির্মাণ প্রকল্পের ৩৬০ কোটি ডলার, মাদকবিরোধী প্রকল্পের ২৫০ কোটি ডলার এবং ট্রেজারি বিভাগের ৬০ কোটি ডলার দেয়াল নির্মাণে বরাদ্দ দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনে ব্যর্থ হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে ট্রাম্প অস্বীকৃতি জানান। এরপর গত ২১ ডিসেম্বর থেকে অচলাবস্থার মুখে পড়ে যুক্তরাষ্ট। ৩৫ দিন পর সেই অচলাবস্থার অবসান হয়।
ব্রেনান সেন্টার জানায়, ১৯৭৮ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫৮বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
