ট্রাম্পের আদালতে হাজিরা আজ, যা যা ঘটতে পারে
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩
নিউ ইয়র্কে কড়া নিরাপত্তা
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি ফৌজদারি অভিযোগ গঠন করেছে। ট্রাম্পকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার তার ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। ট্রাম্পের আদালতে হাজিরাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্পের হাজিরাকে কেন্দ্র করে আজ কী ঘটতে পারে তা জানতে মার্কিনিদের মতো বিভিন্ন দেশের উৎসুক মানুষ অপেক্ষায় আছে।
সোমবারই ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে
স্থানীয় সময় সোমবার দুপুরে ট্রাম্পের ফ্লোরিডা ত্যাগ করার কথা। তিনি নিউ ইয়র্কের লাগরদিয়া বিমানবন্দরে বেলা ৩টায় অবতরণ করবেন বলে একটি সূত্র জানিয়েছে। সোমবার রাতে তিনি ট্রাম্প টাওয়ারে কাটাবেন। এরপর আজ দুপুরে আদালতে হাজিরা দিয়ে আবার ফ্লোরিডা ফিরে যাবেন। সূত্র জানিয়েছে, ট্রাম্পের হাজিরা উপলক্ষ্যে আজকে ম্যানহাটন আদালতের অন্যসব বিচার কার্যক্রম স্থগিত থাকবে। সিক্রেট সার্ভিস, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং আদালতের কর্মকর্তারা ট্রাম্পের নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছে।
মুখচ্ছবি নয়, ট্রাম্পের ফিংগারপ্রিন্ট নেওয়া হবে
আদালতে আসার পর ট্রাম্পের ফিংগারপ্রিন্ট নেওয়া হবে। সাধারণত অভিযুক্ত ব্যক্তির মুখচ্ছবি নেওয়া হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে সেটি ঘটবে না। কারণ ট্রাম্পের হাজিরাটি সম্পর্কে সবাই জানে। আবার আশঙ্কা আছে, তার ছবি কোনোভাবে প্রকাশ হয়ে গেলে তা আইনের লঙ্ঘন ঘটাবে। সাধারণত অপরাধীর হাজিরার আগে তাকে গ্রেফতার করে আদালত কক্ষের পাশে একটি সেলে রাখা হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তা ঘটবে না। তাকে হলওয়ে এবং লিফটের পিছনের সেটের মধ্য দিয়ে সেই মেঝেতে নিয়ে যাওয়া হবে যেখানে আদালত কক্ষ অবস্থিত। তারপর তিনি পাবলিক হলওয়ে দিয়ে হেঁটে আদালতের কক্ষে যাবেন।
হ্যান্ডকাফ পরানো হবে না
সুরক্ষার জন্য ট্রাম্পের চারপাশে সিক্রেট সার্ভিস এবং ফেডারেল এজেন্টরা থাকবেন। তাই ট্রাম্পকে হ্যান্ডকাফ পরানো হবে না। ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা জানিয়েছেন, ‘এটা একেবারেই ভিন্ন। কারণ সাবেক প্রেসিডেন্টের আদালতে হাজিরা। আমি অন্তত এমন হাজিরা ম্যানহাটনের আদালতে দেখিনি।’ আইনজীবী জানান, ট্রাম্প খুব জোরেশোরে এবং গর্বের সঙ্গে বলবেন যে তিনি এই মামলায় নির্দোষ।
ট্রাম্পকে গ্রেফতার নয়, জেলেও যাবেন না
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আইনের অধ্যাপক রিচার্ড হ্যাচেনের মতে, অভিযুক্ত হলেই ট্রাম্পকে জেলে যেতে হবে না। কারণ জেলে যেতে হয় তাকে যিনি দোষী সাব্যস্ত হন এবং যার সাজা হয়। আবার ট্রাম্প জেলে গেলে তার দুই পাশে সিক্রেট সার্ভিসের সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ সিক্রেট সার্ভিসের সদস্যদেরও জেলের সেলে থাকতে হবে এবং তাদের কারাগারের পোশাক পরতে হবে। কারণ সাবেক প্রেসিডেন্ট জেলে গেলেও তার সুরক্ষার দায়িত্ব সিক্রেট সার্ভিসের। উল্লেখ্য, এর আগে দোষী সাব্যস্ত হলেও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের জেলে যেতে হয়নি।
আজ বিকালে ট্রাম্পকে আদালতকক্ষে আনা হবে। এরপর তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ করা হবে। অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হবেন। ট্রাম্পকে তার জিম্মায়ই মুক্তি দেওয়া হবে। তবে তার ভ্রমণের ক্ষেত্রে শর্ত দেওয়া হতে পারে। মুক্তির পর সাধারণত আসামি সামনের দরজা দিয়ে বের হন। কিন্তু ট্রাম্পকে সেই হলওয়ে এবং লিফটের পিছনের সেটের মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে বের করবে সিক্রেট সার্ভিস। এরপর ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে সন্ধ্যায় তার একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা।
সরাসরি সম্প্রচারিত হবে?
সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল নিউ ইয়র্ক বিচারকের কাছে ট্রাম্পের বিরুদ্ধে সব অভিযোগ প্রকাশ করা এবং তার হাজিরা সরাসরি সম্প্রচারের আবেদন করেছে। সংবাদ মাধ্যমগুলো সীমিত কিছুসংখ্যক ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং রেডিও সাংবাদিকের অবস্থানের অনুমোদন চেয়েছে। এর মাধ্যমে ট্রাম্পের হাজিরায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে আবেদনের চিঠিতে জানানো হয়েছে। তবে এই আবেদনের জবাব গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পের মামলার বিচারকার্য পরিচালনা করবেন। ট্রাম্পের আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনীয় সব যুক্তি দেবেন বলে জানিয়েছেন আইনজীবী ট্যাকোপিনা।
ভোটে দাঁড়াতে পারবেন ট্রাম্প
সিএনএনের রাজনীতি বিষয়ক বিশ্লেষক জাচারি বি উলফ জানিয়েছেন, ট্রাম্প অভিযুক্ত কেন, দোষী সাব্যস্ত হলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন। অধ্যাপক রিচার্ড হ্যাচেনের বরাত দিয়ে তিনি জানান, কোনো বাধাই ট্রাম্পকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না। মার্কিন সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে তিনটি শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে—যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিক, ৩৫ বছর বয়স এবং যুক্তরাষ্ট্রে অন্তত ১৪ বছর বসবাস করতে হবে। যদিও রাজনৈতিকভাবে এক জন অভিযুক্তের প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কিংবা জয়ী হয়ে আসা খুবই কঠিন।
নিউ ইয়র্কে বিক্ষোভের আশঙ্কা, প্রস্তুত পুলিশ
নিউ ইয়র্কের ইয়াং রিপাবলিকান ক্লাব বলেছে, আদালতমুখী সড়কের বিপরীত পাশে থাকা একটি পার্কে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে তারা। কংগ্রেসে ট্রাম্পের দৃঢ় সমর্থক গ্রিন বলেছেন, তিনি ঐ বিক্ষোভে অংশ নেবেন। এক টুইটার পোস্টে গ্রিন বলেন, বিক্ষোভ সাংবিধানিক অধিকার। ট্রাম্প সমর্থকদের অনেকে বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, বিক্ষোভ করতে গিয়ে তারা গ্রেফতারের শিকার হতে পারেন। নিউ ইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনমাফিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত আছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের চর্চা করতে পারে, তা নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে তারা ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
