টেস্টে সাফল্যের জন্য বোলারদের ওয়ালশের পরামর্শ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। টেস্ট শুরুর আগে কিউই একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা পুরোপুরি নিজেদের ঝালাই করে নিলেও বৃষ্টির বাগড়ায় বোলারদের পক্ষে সেটা সম্ভব হয়নি। ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন দলের বোলাররা। প্রস্তুতি কম হলেও মুস্তাফিজ-রাহিদের নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ম্যাচ শেষে বোলারদের ফিটনেস লেভেল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিংবদন্তি এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার।
প্রস্তুতি ম্যাচে যথাযথ বোলিং প্রস্তুতি না হওয়ায় হতাশা প্রকাশ করলেও ওয়ালশ বলেছেন, ‘আমরা একটু হতাশ ম্যাচটা পুরো খেলতে না পেরে। তবে বোলারদের ফিটনেসের ব্যাপারটা আমাকে আশাবাদী করেছে। এখন টেস্ট ম্যাচ খেলার মতো স্কিল মাঠে প্রদর্শন করতে হবে তাদের।’
বৃষ্টির ব্যাপারটা আগে থেকেই মাথায় ছিল দলের সবার। তাই প্রস্তুতিটা আগে থেকেই নিয়ে রাখা হয়েছিল জানিয়ে দলের এই পেস বোলিং কোচ জানিয়েছেন, ‘যদিও ম্যাচ প্র্যাকটিস আর নেট বোলিং এক নয়, তবু আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জেনে আমরা আগে থেকেই নিজেদের ঝালিয়ে নিয়েছি। তবে বোলাররা নিজেদের দ্বিতীয় স্পেলে এসে কেমন করে, এটা দেখতে পারলে ভালো হতো।’
নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে ভালো করা কঠিন। তবে টেস্ট সিরিজ শুরুর আগে দলের বোলারদের সাফল্যের একটি সূত্র বেঁধে দিয়েছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। দলের বোলারদের বলেছেন, যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রেখে বোলিং করতে। পাশাপাশি সঠিক জায়গায় বল করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করছেন তিনি। বোলারদের সঙ্গে অনুশীলনে এই বিষয়টি নিয়েই কাজ করেছেন জানিয়ে ওয়ালশ বলেছেন, ‘এখানে উইকেট স্পিন সহায়ক নয়। আমরা সেটা মাথায় রেখেই অনুশীলন করেছি। পেসাররাই এখানকার কন্ডিশনে ভালো করতে পারবে বলে আশাবাদী আমি। আশা করছি, পেসারদের কেউ কেউ ভালো কিছু করবে আর বাংলাদেশ দলকে দারুণ কিছু এনে দেবে।’
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
