টেস্ট ম্যাচ জিততে হলে আপনার সব ধরনের বোলার থাকতে হবে : সাকিব
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেট যেমন-তেমন, ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস বোলাররা একপ্রকার ব্রাত্যই বলা চলে। গত বছর তবু একাদশে অন্তত এক পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে সবশেষ দুই টেস্টে একাদশে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ পেসারকে। যা জন্ম দিয়েছে বিস্ময়ের।
সাদা পোশাকের ক্রিকেটে অন্তত নতুন বলটা কাজে লাগানোর জন্য হলেও পেসারদের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ দলে রাখা হয়নি একজনকেও। যে কারণে ম্যাচের শুরু থেকে শেষ, টানা বোলিং করতে হয়েছে স্পিনারদেরই।
এ অবস্থায় দলে পেসার থাকলে ভালো হতো কি-না, এমন প্রশ্ন যেন অসন্তুষ্টই করে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার মতে, পেসাররা একাদশে জায়গাই ডিজার্ভ করে না। যে কারণে রাখা হয় না তাদের। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আমি যেটা ম্যাচের আগের দিনও বলেছি, পেসারদের জায়গাটা ডিজার্ভ করতে হবে তো, নাকি।’
এ সময় বাংলাদেশের পেসারদের পরিসংখ্যান তুলে ধরেন সাকিব, জানান-পেসারদের খেলালে হয়তো একদিনেই ৪০০ করে ফেলবে প্রতিপক্ষ দল। সাকিবের ভাষ্যে, ‘আজকেই আমি পেসারদের পরিসংখ্যান দেখছিলাম। আমাদের পেসারদের ইকোনমি ৪.৪১। ওরা যদি পুরো ৯০ ওভার বোলিং করে তাহলে একদিনেই রান দেবে ৪০০। আমরা তাহলে কিন্তু প্রথম দিনই টেস্টের বাইরে।’
এ কথা জানিয়ে সাকিব জানিয়ে দেন, পেসাররা নিজেদের পরিসংখ্যান ভালো করতে পারলে, অবশ্যই সুযোগ দেয়া হবে। অধিনায়ক বলেন, ‘পেসারদের ইকোনমি রেট যদি ২.৮ কিংবা ২.৯ থাকে এবং ওরকম স্ট্রাইক রেট থাকলে তখনই না আমরা ওদেরকে নিতে পারব। আমাদের কোনো বোলার যদি আমাদের কাজেই না আসে, তাকে নিয়ে লাভটা কী?’
তবে সাকিব আশাবাদী বর্তমান পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্টকে নিয়ে। তার বিশ্বাস, অচিরেই ভালোমানের পেসার পেয়ে যাবে বাংলাদেশ। সাকিব বলেন, ‘শেষ কয়েক বছরে আমাদের হোম কন্ডিশনে যেসব ম্যাচ আমরা জিতেছি কয়টা পেস বোলার কতটা উইকেট নিয়েছে, কয় ওভার বোলিং করেছে কতো ইকোনমি রেটে সেটা জানা জরুরী। আমাদের যে নতুন পেস বোলিং কোচ আছে ও প্রতিদিন পেসারদের নিয়ে কাজ করছে। যে পরিমাণে হার্ডওয়ার্ক করছে, তাতে মনে হচ্ছে অচিরেই আমরা ভালো পেসার পেতে পারি।’
এ সময় টেস্ট জেতার জন্য বোলারদের ভ্যারিয়েশনের দিকে ইঙ্গিত করে সাকিব আরও বলেন, ‘একটা টেস্ট ম্যাচ জিততে হলে আপনার সব ধরনের বোলার থাকতে হবে। আপনার রিস্ট স্পিনার থাকতে হবে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ১৪০-১৫০ গতিতে বল করার একজন পেসার থাকতে হবে। একটা বোলার থাকতে হবে যে সারাদিন বোলিং এক জায়গায় করবে, যেন রান না হয়। তারপর একটা দু’টা এক্স ফ্যাক্টর থাকতে পারে। যতদিন না হবে আমাদের নির্দিষ্ট প্ল্যান করে ম্যাচ জিততে হবে। যখন ওই পরিকল্পনা ঠিক না হবে, ততদিন এভাবেই যেতে হবে।’
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
