টিকটকে ২৪ ঘণ্টায় ট্রাম্পের লাখ লাখ অনুসারী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২৪
তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার কম সময়ে তাঁর অনুসারীর সংখ্যা ৩০ লাখে পৌঁছে গেছে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে জাতীয় নিরাপত্তার কথা বলে চীনভিত্তিক সংক্ষিপ্ত ভিডিও তোলার এ মাধ্যমটি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।
সম্প্রতি এক বিবৃতিতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে ‘সম্ভাব্য সব পন্থা ব্যবহার করবেন’। যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করেন। তাঁদের বেশির ভাগই তরুণ।
রয়টার্স জানায়, গত শনিবার রাতে ট্রাম্প @realdonaldtrump নামে টিকটকে একটি অ্যাকাউন্ট খোলেন। প্রথম যে ভিডিও পোস্ট করা হয়, সেটিতে ইউএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট (সাবেক) ট্রাম্প এখন টিকটকে। ভিডিওতে ট্রাম্পকে নিউ জার্সিতে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের একটি ফাইট দেখতে আসা দর্শকদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ৫ কোটি ৬০ লাখ মানুষ টিকটকে ভিডিওটি দেখেছেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। ট্রাম্প এবার রিপাবলিকান দলের একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী। একটি ফৌজদারি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও যুক্তরাষ্ট্রের আইনে নির্বাচনে অংশ নিতে তাঁর বাধা নেই।
রিপাবলিকান সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয় ট্রাম্প। এখন পর্যন্ত হওয়া জনমত জরিপগুলোয় বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বাইডেনের নির্বাচনী শিবির ভোটারদের কাছে পৌঁছাতে আগেই টিকটক ব্যবহার শুরু করেছে। তাদের অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৩৪ হাজার।
যদিও জাতীয় নিরাপত্তার কথা বলে টিকটক নিষিদ্ধ করার একটি বিলে বাইডেন সই করেছন। যে বিলে টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে আগামী জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক। ওই বিলের বিরুদ্ধে আদালতে গেছে বাইটড্যান্স।
বাইটড্যান্সের দাবি, তারা যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারকে সরবরাহ করে না। সেই সঙ্গে কোম্পানি থেকে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তার সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টিকটক ছাড়া এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের ৮ কোটি ৭০ লাখ এবং তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
