টি-২০ র্যাংকিংয়ে সাকিবের উন্নতি
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে তিন বিভাগেই দারুণ উন্নতি করেছেন সাকিব আল হাসান। সাকিব ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাশের উন্নতি হয়েছে। অপরদিকে সিরিজ জয়ী ক্যারিবীয়দের মধ্যে এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট ও কেমো পল নিজেদের অবস্থান ওপরের দিকে নিয়ে গেছেন।
সিরিজ হারলেও স্বাগতিকদের হয়ে সাকিব ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ১০৩ রান। সিলেটে প্রথম ম্যাচে ৬১ রান করার পর মিরপুরে দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৪২ রান। ব্যাটিং র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
পুরো সিরিজে অসাধারণ বোলিং করে নিজের ঝুলিতে ৮টি উইকেট তুলে নিয়েছেন সাকিব। ফলে বোলার র্যাংকিংয়ে ১০ থেকে ৭-এ চলে এসেছেন তিনি। টেস্টের শীর্ষ ও ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব টি-২০’তেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। র্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন তিনি।

সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদও তিন বিভাগেই উন্নতি করেছেন। সিরিজে মোট ৬৬ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন রিয়াদ।৫ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে চলে এসেছেন এই ডানহাতি টাইগার অলরাউন্ডার। এছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়ে ৫ থেকে ৪-এ এসেছেন তিনি।
লিটন দাশ ব্যাটিং র্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার এভিন লুইস ১১ ধাপ এগিয়ে সেরা ৪-এ জায়গা করে নিয়েছেন। যেখানে ৮২ ধাপ এগিয়ে ৮০তম শাই হোপ ও ১৬ ধাপ এগিয়ে ৮৮তম নিকোলাস পুরান।
বোলিংয়ে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ৮ ধাপ এগিয়ে ২২তম ও কেমো পল ৪২ ধাপ এগিয়ে ৩০তম। টি-২০ ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম, বোলিংয়ে শীর্ষে আফগানিস্তানের রশিদ খান ও সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
এদিকে টি-২০’র টিম র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে আগের ৭ ও ১০ নাম্বার জায়গাতেই আছে। শীর্ষে আছে পাকিস্তান।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
