জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬
নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট ‘জল খাবার’। গত ১৭ জুলাই শুক্রবার জ্যামাইকা অ্যাভিনিউর ১৬৮-০১ নম্বর ঠিকানায় বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেস্টুরেন্টটির অন্যতম স্বত্বাধিকারী তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ অতিথিদের স্বাগত জানান এবং নতুন এই উদ্যোগের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, যুক্তরাষ্ট্র জাসদ নেতা আনোয়ার হোসেন লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনিসুল কবীর জাসিরসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বত্বাধিকারী তাসলিম খান বলেন, প্রবাসীদের বড় একটি অংশ ব্যস্ত কর্মজীবনের কারণে প্রতিদিন ঘরে রান্না করার সুযোগ পান না। কিন্তু দেশীয় স্বাদের প্রতি তাদের ভালোবাসা ও আকর্ষণ কখনো কমে না। সেই বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও ঘরে তৈরি খাবারের স্বাদ প্রবাসীদের কাছে পৌঁছে দিতেই ‘জল খাবার’-এর যাত্রা। তিনি বলেন, “খাবারের গুণগত মান, তাজা উপকরণের ব্যবহার এবং আন্তরিক সেবার ক্ষেত্রে আমরা কোনো ধরনের আপস করব না। গ্রাহকের আস্থাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।”
অপর স্বত্বাধিকারী মনোরঞ্জন ঘোষ জানান, রেস্টুরেন্টটিতে প্রায় ৬০ ধরনের দেশীয় খাবারের আয়োজন রাখা হয়েছে, যাতে বিভিন্ন স্বাদের মানুষ একই জায়গায় নিজেদের পছন্দের খাবার খুঁজে পান। সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের ডিনারের পাশাপাশি সব খাবারই হালাল ও প্রতিদিন তাজা উপকরণ দিয়ে প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, রেস্টুরেন্টটির অন্যতম প্রধান আকর্ষণ দেশীয় ঐতিহ্যবাহী মিষ্টির বিশাল সংগ্রহ। রসগোল্লা, রাজভোগ, চমচম, সন্দেশ, কালোজাম, মিষ্টি দইসহ বিভিন্ন ধরনের মিষ্টি ইতোমধ্যে আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভবিষ্যতে আরও নতুন নতুন খাবার ও মিষ্টান্ন যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন তাসলিম খানের ছেলে এবং রেস্টুরেন্টটির পরিচালনার সঙ্গে সম্পৃক্ত খান মোহাম্মদ ফেরদৌস ওমর। তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশি ও ভারতীয় রেস্টুরেন্টের সংখ্যা বাড়লেও বৈচিত্র্যময় দেশীয় খাবারের চাহিদা এখনও ব্যাপক। পারিবারিক ব্যবসার ধারাবাহিকতায় তিনি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর বিশ্বাস, এ ধরনের উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যই বয়ে আনবে না, বরং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের খাবার, স্বাদ ও সংস্কৃতিকে আরও পরিচিত করে তুলবে।
উদ্যোক্তারা জানান, উদ্বোধন উপলক্ষে আগামী ১৬ আগস্ট পর্যন্ত রেস্টুরেন্টের সব ধরনের খাবারে ১৫ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। পাশাপাশি পিকনিক, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, করপোরেট ইভেন্ট ও অন্যান্য আয়োজনের জন্য ক্যাটারিং সেবাও প্রদান করা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ‘জল খাবার’। উদ্যোক্তাদের আশা, দেশীয় স্বাদ, মানসম্মত সেবা এবং আন্তরিক আতিথেয়তার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্টটি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
