জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২৬
পবিত্র আশুরা উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, সাইয়িদুশ শুহাদা হযরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার শহীদদের স্মরণে ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মাহফিলে সভাপতিত্ব করেন জেবিবিএ সভাপতি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের শাহজাদা মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাসহুক মঈনুদ্দীন। বক্তব্য রাখেন ফাহাদ সোলায়মান, মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান ও দুলাল বেহুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকার আজিমপুর ছোট দায়রা শরীফের ইমাম সৈয়দ ফয়েজ হারামাইন খলিলউল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্কের আহলে বাইত মসজিদের ইমাম সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। অনুষ্ঠানে বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য এবং কারবালার শোকাবহ ঘটনার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সত্য, ন্যায়, ইনসাফ এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার শিক্ষা দেয় কারবালার ইতিহাস।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বিভেদ, হিংসা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণের পাশাপাশি ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান তারা।মাহফিলে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার এবং শাহাদাতে কারবালার ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানবকল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কারবালার সকল শহীদের রুহের মাগফিরাত এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ অনুসরণের তাওফিক কামনা করা হয়।
অনুষ্ঠানে জেবিবিএ নেতা গিয়াস আহমেদ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং কারবালার আত্মত্যাগের শিক্ষা তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও শুভেচ্ছা বিনিময় হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত প্রবাসীরা। তাদের মতে, ব্যস্ত প্রবাস জীবনের মধ্যেও এ ধরনের ধর্মীয় আয়োজন একদিকে যেমন আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে, অন্যদিকে নতুন প্রজন্মকে ইসলামের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
