জ্বালানি ভর্তুকি বন্ধে উত্তাল ইকুয়েডর, ৫০ পুলিশ জিম্মি
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
জ্বালানিখাতে সরকারি ভর্তুকি বন্ধের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে ইকুয়েডর। এর সূত্রে বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও ৫০ পুলিশকে জিম্মি করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে ইকুয়েডরে জ্বালানিখাতে ভর্তুকি বন্ধের নতুন সিদ্ধান্ত কার্যকর হয়। প্রায় চার দশক ধরে এ খাতে ভর্তুকি দিয়ে আসছিল সরকার।
ভর্তুকি বন্ধ কার্যকর হওয়ার দিনই রাজপথে নামে বিক্ষোভকারীরা। তারা দেশটির গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেয়। এতে করে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানী কুইতো ও গুয়াকুইল শহরের রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ চলতে থাকে। ওই দুদিনে প্রায় ৩৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
প্রথমদিকে বিভিন্ন পরিবহন ইউনিয়ন বিক্ষোভে নেতৃত্ব দেয়। বর্তমানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীও এর পক্ষে জোরালো অবস্থান নিয়ে রাজপথে নেমে এসেছে।
উত্তরাঞ্চলের আদিবাসী গোষ্ঠী ‘কায়াম্বি’র নেতা লুইস ইগুয়াম্বা বলেন, আমরা সবার জন্য লড়াই করছি। এ সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। সবার উচিত এ প্রতিবাদে অংশ নেওয়া। সরকারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখতে এ বিক্ষোভ চলবে বলে জানান তিনি।
এদিকে জ্বালানি ভর্তুকি বন্ধের কারণে দেশের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বেড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর সংঘর্ষে ২৮ পুলিশ আহত হয়েছেন। এছাড়া তারা বিভিন্ন জায়গায় ৫০ পুলিশসদস্যকে আটক করে রেখেছে। তারা পুলিশের গাড়ি ও সরকারি ভবনেও হামলা চালায় বলে জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট লেনিন মোরিনো। সরকার বিক্ষোভকারীদের চাপের মুখে নতি স্বীকার করে কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন তিনি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের ‘সন্ত্রাসী’ বলেও অভিহিত করেন তিনি।
২০১৭ সালে ক্ষমতায় আসা ৬৬ বছর বয়সী প্রেসিডেন্ট মোরিনো বলেন, জ্বালানি ভর্তুকিতে প্রতি বছর সরকারের ১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইকুয়েডরের অর্থনীতির চাকা সচল করতে ও ঋণের বোঝা হালকা করতে ভর্তুকি বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ মানুষ সরকারের এ সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছেন বলে দাবি তার।
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- হেলিকপ্টার উপহার দেওয়া প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন
- এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির
- ‘আজ বাসায় বাজার হবে না, বাজার হলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না’
- অপরাধের হটস্পট মোহাম্মদপুর
- যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সতর্কবার্তা
- বাড়লো জ্বালানি তেলের দাম
- টিবিএন ২৪’র জামান গুরুতর অসুস্থ
- লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
