জোড়া সেঞ্চুরিতেও পাকিস্তানের হার
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
জোড়া সেঞ্চুরিতেও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াতে পারেনি পাকিস্তান। হারের বৃত্তে থাকা দলটি শুক্রবার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে আবিদ আলী ও মোহাম্মদ রেজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও ৬ রানে হেরে গেছে।
চতুর্থ ওয়ানডেতে ৬ রানের রোমাঞ্চকর জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০এ এগিয়ে গেছে অ্যারন ফিঞ্চের দল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৩৯ রানের আক্রমণাত্মক ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন ফিঞ্চ। তবে তার বিদায়ের পর শন মার্শ, পিটার হ্যান্ডসকম ও মার্কাস স্টয়নিস দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। দারুণ ছন্দে থাকা উসমান খাওয়াজা তুলে নেন আরেকটি ফিফটি। ৭৮ বলে ৬ চারে ৬২ রান করা বাঁহাতি এই ওপেনারকে এলবিডব্লিউ করে বিদায় করেন ইয়াসির শাহ।
১৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে পথ দেখান ম্যাক্সওয়েল। দারুণ সঙ্গ পান কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারির কাছ থেকে। দ্রুত জমে যায় তাদের জুটি।
বোলারদের ওপর চড়াও হওয়া ম্যাক্সওয়েল ভাবেননি নিজের সেঞ্চুরির কথা। ঝুঁকিপূর্ণ দুই রান নেওয়ার চেষ্টায় তার রান আউটে ভাঙে ১৩৪ রানের চমৎকার জুটি। তিন ছক্কা ও নয় চারে ৮২ বলে ৯৮ রান করে ফিরেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া কেয়ারি বিদায় নেন তিন চারে ৫৫ রান করে।
২৭৭ রান তাড়ায় আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরির পরও ২৭১ রানে থামে পাকিস্তান। ওয়ানডেতে এ নিয়ে কেবল চতুর্থবারের মতো কোনো দল জোড়া সেঞ্চুরির পরও রান তাড়ায় হারল।
যদিও রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শূন্য রানে ফিরেন ওপেনার শান মাসুদ। থিতু হয়ে বিদায় নেন হারিস সোহেল। চাপে পড়ে যাওয়া দলটিকে টানেন অভিষিক্ত আবিদ ও রিজওয়ান।
শুরুতে একটু সময় নেওয়া আবিদ রানের গতি বাড়ান পরে। অভিষেকে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ওপেনার রিজওয়ানের সঙ্গে গড়েন ১৪৪ রানের জুটি।
১১৯ বলে ৯ চারে ১১২ রানের দায়িত্বশীল ইনিংস খেলা আবিদকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। পরের কোনো ব্যাটসম্যান পারেননি পরিস্থিতির দাবি মেটাতে। ৭ উইকেট হাতে নিয়েও শেষ ৭ ওভারে ৪৯ রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি।
কিপার-ব্যাটসম্যান রিজওয়ান ছিলেন বলে আশা টিকে ছিল পাকিস্তানের। শেষ ৩ ওভারে দলটির প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু ৪৮ ও ৪৯তম ওভার থেকে তারা নিতে পারে মোটে ৮ রান। এই সময়ে ফিরে যান সাদ আলি ও দলকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়া ইমাদ ওয়াসিম।
সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রিজওয়ান ১০২ বলে ৯ চার ও এক ছক্কায় ১০৪ রান করে শেষ ওভারে ফিরে গেলে আর পেরে ওঠেনি পাকিস্তান। শেষের দারুণ বোলিংয়ে নাটকীয় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান কোল্টার-নাইল ৩ উইকেট নেন ৫৩ রানে। মার্কাস স্টয়নিস ২০ রানে নেন ২ উইকেট।
মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ম্যাক্সওয়েল তার আগ্রাসী ইনিংসের জন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রবিবার দুবাইতেই হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে পাকিস্তান।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
