জেবিবিএ’র মিলাদে ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) মিলাদ মাহফিলে ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। গত সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) আয়োজনে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুননবী। মাহফিল থেকে বাংলাদেশে উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী কর্তৃক মাজার ভাংগা বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।
মাহফিলে সভাপতিত্ব এবং আখেরী মুনাজাত করেন আহলে বাইত জামে মসজিদের পেশ ইমাম মুফতি ডঃ সাইয়েদ মুতাওয়াককিল বিল্লাহ রববানী বদরপুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জ্যাকসন হাইষট বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর সভাপতি গিয়াস আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডঃ সাইফুল আজম বাবর আল আজহারী, প্রধান বক্তা ছিলেন মুফতি ডঃ সৈয়দ আনসারুল করিম আজহারী, গেষ্ট এব অনার হিসেবে যথাক্রমে আললামা সুফি আবদুল মুনতাকিম (লন্ডন) , মওলানা হেলাল উদ্দিন সিরাজী (জার্মান) , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্িত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মওলানা মুহাম্মদ এমদাদুল হক, মোওলানা ইমাম কাজী কাইয়ুম, মুফতি হাফেজ কাওছার আহমেদ। সুচনা বকতব্য রাখেন জেবিবিএর সাধারন সম্পাদক ফাহাদ সোলাইমান। নাত ও গজল পরিবেশন করেন পাকিস্তান থেকে আগত বিখ্যাত না’ত খা কারী হাসসান বিন খুরশিদ এবং কারী মুহাম্মদ ফারুক । কুরআন তেলাওত করেন সাইয়েদ মুসতানজিদ বিল্লাহ রববানী এবং নাত পেশ করেন হাফেজ টিপু রহমান।
আমেরিকার মুলধারার রাজনীতিক ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ অর্ন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টার তীব্র সমালোচনা করে বলেন, পত্র-পত্রিকায় দেখেছি উগ্র মৌলবাদী আহলে হাদিসের আলেমদের সাথে এই ধর্ম উপদেষ্টার সখ্যতার কথা। এই উগ্রবাদী আহলে হাদিসের আলেমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ছাত্র জনতার আন্দোলনকে নাজায়েজ এবং কুফরি বলে হুংকার দিয়ে আন্দেলনকে দমন করতে চেয়েছিল। এই উগ্রবাদী আহলে হাদিসের আলেম ওলামারা পতিত স্বৈরাচার সরকারের সাথেও সখ্যতা রেখে ফায়দা হাসিল করেছে। ওলি আওলিয়াদের মাজার ভাংগার দায় নিয়ে ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি করেন গিয়াস আহমেদ।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। একটি গোষ্ঠী বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের কালিমা লেপন করবার চক্রান্ত করছে। বক্তাগণ আরো বলেন, আল কোরআনে আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃকে আমাদের জন্য রহমত স্বরুপ পাঠিয়েছেন। আললাহ তায়ালা সুরা ইউনুস এর ৫৮ নম্বর আয়াতে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য মুমিনদেরকে খুশি এবং ঈদ উৎযাপন করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ আরো বলেছেন এই ঈদ উৎযাপন হবে মুমিনদের সকল কর্মফলের চেয়েও শ্রেষ্ঠতর।
বক্তরা আরো বলেন, যুগ যুগ ধরে বিশ্বের সকল দেশেই ঈদে মিলাদুননবী পালিত হয়ে আসছে। কিনতু বর্তমান একটি উগ্রবাদী গোষ্ঠী ঈদে মিলাদুননবী সাঃ এর বিরোধাতা করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে চলেছে। ফলে মুসলিম সমাজ আজ বহুধা ভাগে বিভক্ত। এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে ইসলামের শক্ররা বিনা বাধায় তাদের চক্রান্ত সফল ভাবে সম্পন্ন করে চলেছে। বক্তাগণ এই পথভ্রষ্ট উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী থেকে দুরে থাকবার আহ্বান জানান। জিকির আজকার, জোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে ঈদে মিলাদুননবীর অনুষ্ঠান সমাপতি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
