জেনে নিন আনুষ্কা শর্মার রূপের রহস্য
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯
জীবনটা সিনেমার মতো নয়, বাস্তবের মেয়েরাও রূপালী পর্দার নায়িকাদের মতো ঝলমলে নয়। আসলে সিনেমার পর্দায় তাদের উপস্থাপনই করা হয় আকর্ষণীয়ভাবে। তবে পর্দার বাইরে বাস্তব জীবনেও তারা নিজের ত্বক, চুল, ফিটনেস ইত্যাদি নিয়ে সতর্ক থাকেন।
বর্তমান সময়ে বলিউডের যে কজন নায়িকার রূপ সবাইকে মুগ্ধ করে রাখে তাদের মধ্যে অন্যতম আনুষ্কা শর্মা। আনুষ্কা সামান্য মেকআপ করলেই ঝলমলিয়ে ওঠে তার মাখনমসৃণ ত্বক, চুলের স্বাস্থ্যকর উজ্জ্বলতা নজর কেড়ে নেয়। আর এ সবের পিছনে আছে তার দীর্ঘদিনের নিয়ন্ত্রিত জীবনযাত্রা।

আপনি কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটা পরিশ্রম করে শরীররে সচল রাখছেন, তার উপরেই নির্ভর করবে আপনার সৌন্দর্য। তাই দামী ক্রিম বা শ্যাম্পুর পিছনে না ছুটে জোর দিন নিয়মিত শরীরচর্চা আর নিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার উপর।
আনুষ্কা ও বিরাটের খাওয়াদাওয়া খুব নিয়ন্ত্রিত। এমনিতে তারা খুব কঠিন ডায়েট অনুসরণ করেন না, তবে নিয়মের বাইরেও যান না তেমন। বিরাট বহুদিন আগেই নিজের প্রিয় পরোটা, হালুয়া, বাটার চিকেনকে বিদায় জানিয়েছেন, আনুষ্কার রুটিনও মোটামুটি তাই।

আনুষ্কা নিরামিষ আহার করেন, তাতে ভালো থাকে তার ত্বক আর চুল, বাড়তে পারে না শরীরের তাপমাত্রাও। শরীরের তাপ ও ইনফ্লামেশন বা প্রদাহ নিয়ন্ত্রণ করা গেলে ত্বকে অ্যালার্জি বা র্যাশও হয় না। বেশি করে অরগ্যানিক শাকসবজি ও ফলমূল খাওয়াটাই তাদের অভ্যাস। সেইসঙ্গে রাতের খাবারও খুব তাড়াতাড়ি সেরে ফেলেন।
নিজের ফিটনেস রুটিন নিয়ে কখনোই কোনো সমঝোতা করেন না আনুষ্কা। বিরাট নিজেও অনেকবার স্বীকার করেছেন যে আনুষ্কা তার চেয়েও বেশিক্ষণ ধরে কার্ডিও ওয়ার্কআউট করতে পারেন। কখনো কোনো শুটিংয়ে বাইরে কোথাও গেলেও নিজের মেক শিফট জিম ক্যারি করেন এই বলিউড তারকা, নিয়ে যান পারসোনাল ট্রেনারকেও।

ইচ্ছে করলে আপনিও রোজের রুটিনে কোনো না কোনো ব্যায়াম যোগ করতে পারেন। হাঁটা বা যোগাভ্যাসের ক্ষেত্রে অন্য কারও উপর নির্ভর করার ব্যাপারও নেই, নিজের সুবিধামতো তা করাই যায়। মনে রাখবেন, যেকোনো ডায়েট বা ব্যায়ামের ক্ষেত্রেই নিয়ম মেনে চলাটা বেশি জরুরি। হঠাৎ করে তিন-চার দিন বাদ দিয়ে দিলে বা প্রায়ই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেললে কিন্তু কাজের কাজ কিছুই হবে না।
যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো ব্যায়াম করেন, তারা ব্যায়ামের রুটিন ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করুন। হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য ওয়েট ট্রেনিং প্রয়োজনীয়, যোগব্যায়াম আপনার শরীর টানটান ও ফ্লেক্সিবল রাখে- সেই সঙ্গে শান্ত রাখে মনও। হাঁটা বা জগিং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর। নাচ বা মার্শাল আর্টেরও সাহায্য নিতে পারেন।

আনুষ্কার মতো এসবকিছু করতে পারলে সবচেয়ে ভালো ফল মিলবে। আসল কথা হলো, অ্যাকটিভ থাকার চেষ্টা করতে হবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা আর জাঙ্ক ফুড খাওয়ার যে অভ্যাসটা আমরা তৈরি করেছি, আসলে সেটাই ত্বক আর চুলের স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
