জুলাইয়ে মহাকাশে যাবেন ব্রিটিশ ধনকুবের
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন আগামী চার-পাঁচ মাসের মধ্যে মহাকাশ ভ্রমণের ঘোষণা দিয়েছেন। জুলাইয়ের মধ্যে তিনি তার নিজস্ব ভার্জিন গ্যালাক্টিকের নভোযানে চড়ে মহাশূন্যে ওড়ার পরিকল্পনা করছেন বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানান।
‘আমার ইচ্ছা আছে চাঁদে অবতরণের ৫০তম বর্ষপূর্তিতে মহাশূন্যে যাওয়ার। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি,’ বলেন ভার্জিন গ্রুপের প্রধান কর্মকর্তা।
ওয়াশিংটনের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিককে সম্মাননা দেয়ার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানের অংশ নেয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
আমেরিকার অ্যাপোলো ১১ নভোযান জুলাই ২০, ১৯৬৯-এ চাঁদে অবতরণ করে।
ভার্জিন গ্যালাক্টিকসহ দু’টি মাত্র প্রতিষ্ঠান খুব স্বল্প সময়ের জন্য হলেও মহাকাশে পর্যটক পাঠানোর পরিকল্পনা করছে। অন্য প্রতিষ্ঠানটি হচ্ছে ব্লু অরিজিন।
পৃথিবীর কক্ষপথের নিচে বা ‘সাবঅর্বিটাল’ ফ্লাইটে হাজার হাজার মানুষকে স্বল্প সময়ের জন্য ভ্রমণে পাঠানোর পরিকল্পনা করছে কোম্পানি দু’টি। পৃথিবীর কক্ষপথে না পৌঁছানোয় এরা পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে না।
জাপানের এক ধনকুবেরকে ২০২৩ সালের মধ্যে চাঁদে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্পেস এক্স। ভার্জিন গ্যালাক্টিকের সফরগুলিতে ওই অভিযানের চেয়ে অনেক কম খরচ হবে।
ডিসেম্বরে ভার্জিন গ্যালাক্টিক প্রথমবারের মতো পৃথিবীর ৫০ মাইল (৮০ কিলোমিটার) উপর দিয়ে উড়েছে। যুক্তরাষ্ট্রের বিবেচনায় এটা মহাকাশের কিনারা। তবে আন্তর্জাতিক মহল মনে করে মহাকাশের প্রান্ত রয়েছে পৃথিবীর ১০০ কিলোমিটার উপরে।
ভার্জিন গ্যালাক্টিকের নভোযান ‘স্পেসশিপ-টু’ যাত্রা শুরু করে আরেকটি উড়োজাহাজ থেকে। বিমান থেকে স্পেসশিপ-টুকে বোমার মতো ফেলে দেয়ার পর সেটি ভাসতে শুরু করে এবং একসময় এমন উচ্চতায় পৌঁছায় যেখান থেকে পৃথিবীর গোলাকৃতি অবলোকন করা যায়।
নভোযানটি অবতরণ করে স্বাভাবিকভাবেই, ক্যালিফোর্নিয়ার মোহাভে এয়ার অ্যান্ড স্পেস পয়েন্টে।
দু’জন পাইলটসহ ছয়জন যাত্রী বহন করতে পারে স্পেসশিপ-টু।
ব্র্যানসন আগেও মহাকাশ যাত্রার তারিখ ঘোষণা করেছিলেন, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। তবে এবার তিনি বলছেন জুলাইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে।
তবে তিনি এও বলেন, ‘আমি আমার দলের কাছ থেকে শুনতে চাইছি যে তারা শতভাগ সন্তুষ্ট। আমি ওদেরকে কোনও চাপ দিতে চাই না।’
তিনি মনে করেন এবছরের শেষ নাগাদ তার স্পেসশিপ-টু সাধারণ যাত্রীদের নিয়ে মহাকাশে যেতে তৈরি থাকবে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
