জিয়ার উন্নয়নকে সরকার ধসিয়ে দিয়েছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ জুন ২০২৪
মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপির অনুষ্ঠান
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলি গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি সেন্টারে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও প্রধান বক্তা ছিলেন ড. শওকত আলী।
বেবীনাজনীন বলেন, জিয়াউর রহমান ছিলেন জনগণের নেতা। হেনরি কিসিঞ্জার যখন বাংলাদেশকে বটমলেস বাসকেট বলেছিলেন, জিয়াউর রহমান বলেছিলেন এটি সাকসেস কেস বা সাকসেস বাসকেট। তিনি সব খাতেই উন্নয়ন করে গেছেন। কিন্তু বর্তমান সরকার সব কিছু ধসিয়ে দিয়েছে। তাদের উন্নয়ন বানের জলে ভেসে গেছে। সেই বাংলাদেশ আর নেই।
যুক্তরাষ্ট্র বিএনপিতে বিভেদ নিয়ে বেবী নাজনীন বলেন, এখানকার নেতারা কেন্দ্রীর পদ পেয়েছেন। কিন্তু আপনারা বক্তব্যে যে বড়বড় কথা বলেন তার প্র্যাকটিস নেই। নেতা হয়েছেন, দলকে তো টেনে নিয়ে যেতে হবে। কিন্তু তা হয় না। তারেক রহমান তো দূরে বসেও দলকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনাদেরও দায়িত্ব আছে। কাজ না হলে পদে থাকার চেয়ে না থাকাই ভালো। তাই দায়ভার নিয়ে, ইগো ভুলে যুক্তরাষ্ট্র বিএনপিতে শক্তিশালী নেতৃত্ব আনতে হবে। নতুন যেসব কমিটি হয়েছে তারা এখনো কর্মী, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, কর্মসূচী নিতে হবে তা তারা এখনো জানে না। তাদের সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। তা না করে আমার ভাই-তোমার ভাই করে দল এগিয়ে যাবে না। পয়সা খরচ করে চেয়ার পাবেন, প্রধান অতিথি হবেন, বিশেষ অতিথি হবেন, প্রধান বক্তা হবেন, সবকিছুই হবেন, আপত্তি নেই। তবে পয়সা দলের কাজে যেন লাগে। দলকে সংগঠিত করেন, নতুনদের বোঝান, নেতৃত্ব উপযোগী করে গড়ে তোলেন। নিয়মিত সেমিনার করতে হবে।
গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন, স্বাধীনতার যে মূল চেতনা তা প্রতিষ্ঠা করেন শহীদ জিয়াউর রহমান। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, বহুদলীয় গণতন্ত্রেরও প্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতারও নিশ্চিত করেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে সেই স্বাধীনতা নেই, সাংবাদ পত্রের স্বাধীনতা নেই। দেশের প্রধান জিয়াউর রহমানের মতো যদি সৎ হন তাহলে দেশের মানুষ ভালো থাকে। আর যদি বর্তমান প্রধানমন্ত্রীর মতো দুর্নীতি পরায়ন হয় তাহলে তার ভোগান্তিও জনগনকে পোহাতে হয়। দেশবিরোধী এ সরকার দেশের সব খাতে দূর্নীতি ছড়িয়ে দিয়েছে। ব্যাংক থেকে শুরু করে সব খাতই সরকার ও তার মানুষজন লুটে খাচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সম্পাদক কাজী আজম, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ড. সবুর, সাবেক সহ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক ওমর ফারুক, সালেহ আহমদ মানিক, সাংবাদিক সাঈদ তারেক, যুক্তাষ্ট্র বিএনপির নেতা মাহমুদা শিরিন, সুরুজ্জামান, ফরহাদ খন্দকার, মশিউর রহমান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জসিম উদ্দিন।
একই দিন জ্যাকসন হাইটসে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং তবারক বিতরণ করা হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
