জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬
নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক্ এর বার্ষিক বনভোজন ২০২৬। অত্যন্ত মনোরম পরিবেশে গত ১৯ জুলাই জামালপুরবাসির জন্য বনভোজনের দিনটি ছিল এক মহামিলনমেলা। সকাল থেকেই সদস্যরা পরিবার পরিজন নিয়ে ম্যাপল প্যাভিলিয়নে সমবেত হতে শুরু করেন। সকালের নাস্তা পরিবেশনের পর বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগত মেহমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালপুর জেলা সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পিকনিকের আহবায়ক সাইফুল ইসলাম, প্রধান সমন্বয়কারী মোঃ সেলিম রেজা , সমন্বয়কারী মোঃ মোক্তার হোসেন, সদস্য সচিব শামসুন্নাহার নিম্মি , যুগ্ন সদস্য সচিব আনিস মিয়া , নূরে আলম সিদ্দিক , শফিকুল ইসলাম, মোঃ বাসেদ, মুক্তার হোসেন, মোসাঃ কনিকা, সালে শফিক গেন্দা, জিল্লুর রহমান, ফরিদ আলম, শাহাদৎ হোসেন বাবু ও খন্দকার এম মারুফ। সহযোগিতায় ছিলেন মোঃ আজিজুল হক, ইঞ্জিনিয়ার শফিউল্লাহ বাদল, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইম ইসলাম, মোঃ রুপনউর জামান, ফরিদা মতিন, মোঃ মুক্তার, সফিকুল ইসলাম, মিলন কবির, সিফাত, মোঃ ফজলুর রহমান, রাকিবুল হাসান সবুজ, আব্দুল আল মামুন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আবু বকর সিদ্দিক একটি অখণ্ড জামালপুর সমিতি গঠনের লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, তাদের এই সমিতিই ছিল উত্তর আমেরিকার একমাত্র এবং প্রথম জামালপুর সমিতি। পরে বিভিন্ন অজুহাতে দিয়ে আরো দুই একটি সংগঠন হয়েছে। তবে আলোচনার মাধ্যমে একটি বৃহত্তর জামালপুর সমিতি গঠনের প্রক্রিয়া চলছে বলে বক্তারা জানিয়েছেন। বক্তব্যের পর শুরু হয় ছোটদের ক্রীড়া প্রতিযোগিতা। এরই মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবারের পর বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার বিরতি দেয়া হয়। বিরতির পর শুরু হয় মহিলাদের প্রধান আকর্ষণ পিলো পাসিং প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন দিয়া ও মুক্তা। জাদু পরিবেশন করেন জাহিদ। সংগীত পরিবেশনে ছিলেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী নিপা জামান। সবশেষে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও রাফেল ড্র। পিলো পাসিং এ প্রথম পুরস্কার বিজয়ি হয়েছেন রোজিনা আক্তার। এই পুরস্কারটি স্পন্সর করেন লায়ন মোঃ রশিদ এবং রাফেল ড্রর প্রথম পুরস্কার ছিল স্বর্ণালংকার। স্পন্সর করেন এম এম প্রিন্টিং এর কর্নধার মোঃ মনির। সবশেষে সংগঠনের সভাপতি ও অন্যান্য কর্মকর্তাগণ বনভোজনকে সফল করার জন্য আর্থিক সহায়তাকারী, স্পন্সরদাতা এবং অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্যোক্তারা আশা করেন, আগামী বছর আরও বর্ণাঢ্যভাবে বনভোজনের আয়োজন করা হবে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
