জাতীয় দলে ঠিকই ডাক পেলেন সোহেল; কিন্তু নেই তার স্ত্রী-পুত্র
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
‘আফরানের আব্বু, তুমি এত ভালো খেলো; কিন্তু জাতীয় দলে জায়গা পাওনা। তোমাকে কিন্তু জাতীয় দলে খেলতেই হবে একবার। এটা আমাদের চাওয়া’- মৃত্যুর ৫ দিন আগেও ফুটবলার সোহেল রানাকে এ কথাগুলো বলেছিলেন তার স্ত্রী আফরিন।
সোহেল যখন জাতীয় দলে ডাক পেলেন তখন তার স্ত্রী-পুত্র আর পৃথিবীতে নেই, চলে গেলেন দূর থেকে বহুদূরে। যেখান থেকে আর কেউ ফিরে আসে না। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়ার খরবটিও তাদের কাছে পৌছাঁনো যাবে না। গত বছর ২৪ নভেম্বর নিজ বাড়ি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে সাভারের নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুপুত্র আফরানসহ নিহত হন সোহেল রানার স্ত্রী আফরিন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ফুটবলার সোহেলও।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে, কম্বোডিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য জাতীয় দলের ২৭ সদস্যের প্রাথমিক তালিকা। যে তালিকায় আছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের এই মিডফিল্ডারও। নিজের নামটি আছে জানার পর থেকেই অকালে চলে যাওয়া স্ত্রী আর ৩ বছরের ছেলের স্মৃতিই বেশি মনে পড়ছে সোহেল রানার।
শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে এখন সিলেট রয়েছেন সোহেল রানা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগ আটকে রাখতে পারেননি ২০১০ সাল থেকে পেশাদার ফুটবলে খেলা এই মিডফিল্ডার। কোনোমতে আবেগ সামলে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমার জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে যার আশা বেশি ছিল সেই এখন বেঁচে নেই। আজ এমন খুশির দিনে তাদেরই যে বেশি মিস করছি! মনের ভেতর আরো বড় করে জেগে উঠছে আমার স্ত্রী-পুত্রের কথা।’
ফেডারেশন কাপের সেমিফাইনালের পর ঢাকার বসুন্ধরার বাসা থেকে স্ত্রী আর পুত্রকে নিয়ে ছুটি কাটাতে মানিকগঞ্জে গ্রামের বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। ২৪ নভেম্বর নিজের মটর সাইকেলে তাদের নিয়ে ফিরছিলেন ঢাকায়। ফেরার পথে সাভারের নবীনগর এলাকায় একটি ঘাতক মাইক্রোবাস কেড়ে নেয় সোহেল রানার সব কিছু। নিজে বেঁচে গেলেও ঘটনাস্থলেই চিরদিনের জন্য হারিয়ে ফেলেন স্ত্রী আর পুত্র সন্তানকে।
এতবড় মানসিক ধকল কাটাতে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু স্বাধীনতা কাপে বিশ্রাম দিয়েছিলেন সোহেল রানাকে। প্রিমিয়ার লিগে প্রায় নিয়মিতই খেলছেন মধ্যমাঠের এ কারিগর। জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে’র নজরও পড়েছে তার ওপর। তাই তো প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে মানিকগঞ্জের এ যুবক।
২০১০ সালে ফেনী সকার ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক। তারপর মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনীর হয়ে এ বছর ব্লু জার্সিতে শেখ রাসেল ক্রীড়া চক্রে। নিজের ওপর আস্থা ছিল সোহেল রানার। এই ঢুকবো জাতীয় দলে..., এটা ভেবে ভেবে এক সময় আশা ছেড়েও দিয়েছিলেন।
‘আমি ২০০৯ সালে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছি। ২০১৩ সালে নেপালে খেলেছি এএফসি অনূর্ধ্ব-২২ দলের হয়েও; কিন্তু গত ৩/৪ বছর যখন ডাক পাচ্ছিলামই না, তখন আশা ছেড়ে দিয়েছিলাম। আফরিন (সোহেলের স্ত্রী) মাঝেমধ্যেই আফসোস করে বলতো এত সুন্দর খেলো কিন্তু জাতীয় দলে তোমাকে ডাকে না। সেই ডাক পেলাম; কিন্তু ওরা চলে যাওয়ার পর’- বলছিলেন সোহেল রানা।
বাবা হওয়ার পর থেকে সোহেলের মোবাইলে ছেলের ছবি। মাঠে নামার আগে মোবাইলের স্ক্রিনে চুমো দিয়ে ছেলেকে আদর করতেন সোহেল। করেন এখনো। তাদের জন্যই তিনি জাতীয় দলে ভালো খেলতে চান।
আপনি ভালো খেললেও তো ওরা আর দেখতে পাবে না। এটা অবশ্য মানতে নারাজ সোহেল রানা, ‘আমার বিশ্বাস, আমি ভালো খেললে ওরা দেখতে পাবে। জানতে পারবে। আমাকে একাদশে থাকতে হবে। দেশের জন্য ভালো খেলতে হবে। এক সময় জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল। এখন স্বপ্ন আমার হারিয়ে যাওয়া স্ত্রী-পুত্রের জন্য দেশের হয়ে অনেক ভালো খেলতে হবে। ওরা যে আমার খেলা দেখবে!’
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
