জাতিসংঘে রাজত্ব করা ৫ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে বিতর্ক
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪
সিকিউরিটি কাউন্সিল সংস্কার দাবি
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এবার ‘হট ডিবেট’ হিসেবে গুরুত্ব পেয়েছে ‘রিফর্মিং দ্য সিকিউরিটি কউন্সিল’। সদস্য রাষ্ট্রের প্রধানরা তাদের আলোচনায় ‘সিকিউরিটি কাউন্সিল’ সংস্কারের দাবি উঠিয়েছেন। বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য হওয়া সত্ত্বেও মাত্র ৫টি দেশ মারাত্মক প্রভাব বিস্তার করে রাজত্ব করছে। ‘সিকিউরিটি কাউন্সিলে’র সদস্য রাষ্ট্র হিসেবে তারা ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতাপ্রাপ্ত। এই ৫টি দেশের ক্ষমতা নিয়ে এবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তুমুল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছে সদস্য অনেক রাষ্ট্র। এই ইস্যুটি এবারের অধিবেশেনে ‘সবচেয়ে হট’ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। সিকিউরিটি কাউন্সিলের স্থায়ি সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, ফ্্রান্স, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য।
জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোস গত ২৪ সেপ্টেম্বর তাঁর বক্তৃতায় সংস্কারের সূচনা করে বলেন, আমি জাতিসংঘের ‘সিকিউরিটি কাউন্সিল’ সংস্কারের দাবি জানাচ্ছি। জাতিসংঘ প্রতিষ্ঠার ৪৮ বছর পরও ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে’র কাঠামো মূলত অপরিবর্তিতই রয়ে গেছে। তিনি আফ্রিকাকে কাউন্সিলের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো আফ্রিকান দেশগুলির জন্য দুটি নতুন স্থায়ী সদস্যসহ ‘সিকিউরিটি কাউন্সিল’ সংস্কারের জন্য আফ্রিকার দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন এবারের অধিবেশনে।
‘ভোটো’ প্রয়োগের বিষয়ে জানা যায়, বাংলাদেশ যাতে জাতিসংঘের সদস্য না হতে পারে সে জন্য ১৯৭২ এবং ১৯৭৩ সালে চীন ‘ভেটো’ প্রয়োগ করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে। ফলে দুই বছর বাংলাদেশ জাতিসংঘে সদস্য হতে পারেনি। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেলো বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে।
বিতর্কে উঠে এসেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামো মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা পরিষদের মধ্যে স্থায়ী আসন এবং ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচটি দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার শর্তাবলী নির্ধারণ করে। ‘পি ফাইভ’ নামে তাদেরকে ডাকা হয়। তারা কিভাবে ‘ভেটো’ প্রয়োগ করে বিশ্ব শান্তি বিনষ্ট করছে তার উদাহরণ দেওয়া হয়।
সিকিউরিটি কাউন্সিলের অন্যতম সদস্য দেশ রাশিয়া ‘ভেটো’ ক্ষমতার ঘন ঘন প্রয়োগ করেছে ইউক্রেন ইস্যুতে। ২০১৪ সাল থেকে রাশিয়া ‘ভেটো’ প্রয়োগ করে চলেছে। ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করেছে ১৬ বার। যুক্তরাষ্ট্র এবছর প্যালেস্টাইন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাবকে ‘ভেটো’ দিয়ে থামিয়ে দিয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের পরিষ্কার বক্তব্য ছিল এআই (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) প্রযুক্তি, ক্লাইমেট ক্রাইসিস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, বিশ্ব উষ্ণতা বৃদ্ধি নিয়ে। যুক্তরাষ্ট্র বলেছে, ‘আমরা যদি বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) এআই-এর পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে চাই, তবে এই প্রযুক্তি প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা প্রয়োজন।’
আলোচনাকালে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছাই ভষ্ম থেকে শুরু করে বিশ্বের বেশিরভাগ অংশ তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। তখন থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মাত্র পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্য আধিপত্য বিস্তার করে আছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা বা ক্যারিবিয়ানের কোনও দেশেরই স্থায়ী সদস্যদের মতো গুরুত্বপূর্ণ ‘ভেটো ক্ষমতা’ নেই।
‘পি ফাইভ’ নামে পরিচিত সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যরা জাতীয় স্বার্থ এবং বৈদেশিক নীতির সিদ্ধান্তে, শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে নিষেধাজ্ঞা পর্যন্ত যে কোনও প্রস্তাবকে ‘ভোটে’ দিয়ে থামিয়ে দিতে পারছে।
এবারের সাধারণ অধিবেশনে আলোচিত ‘সিকিউরিটি কাউন্সিল’ সংস্কারের দাবি হয়তো একদিন পূরণ হবে। তবে অপেক্ষা করতে হবে অনেকগুলো বছর। এমনটাই সংশ্লিষ্টরা মনে করছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
