জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ফিনল্যান্ড
প্রকাশিত: ৫ জুন ২০১৯
জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও ফিনল্যান্ড।
মঙ্গলবার হেলসিংকিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোরের সঙ্গে তার সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চার দিনের সফরে ফিনল্যান্ডে থাকা প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গার নিরাপদ ও সুরক্ষিত প্রত্যাবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে দৃঢ় সমর্থন কামনা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ভাষণ লেখক (সচিব) মো. নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করেন, যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ মারাত্মকভাবে আক্রান্ত হবে।
জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র স্তরের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের পরিণাম হ্রাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠনের বিষয়টি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ খুবই জনবহুল দেশ এবং এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া খুবই কঠিন।
তিনি উদ্বেগ প্রকাশ করেন যে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে চুক্তি সই করলেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না।
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের এক জিজ্ঞাসার জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ জোর করে ১১ লাখ রোহিঙ্গাকে উচ্ছেদ করার পরও দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়নি।
শেখ হাসিনা চলতি বছরে ৮.১৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি উন্নয়নের বিভিন্ন সূচক তুলে ধরেন এবং ফিনল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। ফিনল্যান্ডের উদ্যোক্তারা চাইলে তার একটি নিতে পারেন।
প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-মহাপরিচালক পদে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হককে নির্বাচিত করতে ফিনল্যান্ডের সমর্থন চান।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
