জরুরি অবস্থা জারি করতে পারেন ট্রাম্প
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রয়োজনীয় অর্থ জোগানে পুরো যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহষ্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে হোয়াইট হাউজ।
বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে ফের অচলাবস্থা সৃষ্টি ঠেকাতে তিনি সীমান্ত নিরাপত্তা বিলে স্বাক্ষর করবেন। এছাড়া কংগ্রেসকে এড়িয়ে যেতে নির্বাহী ক্ষমতা প্রয়োগে সামরিক তহবিল ব্যবহারের সিদ্ধান্তও নিতে পারেন তিনি। - খবর বিবিসি’র
ডেমোক্রেট শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প তার ক্ষমতার ‘অপব্যবহার’ ও ‘আইন বহির্ভূত’ কাজ করছেন। মেক্সিকো সীমান্তে দেয়াল অর্থাৎ সীমানা প্রাচীর নির্মাণ ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি সীমান্তে দেয়াল নির্মাণের প্রয়োজনীয় অর্থ তহবিলের ব্যবস্থা করতে সক্ষম হননি।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে ১৩০ কোটি ডলার অর্থ বরাদ্দ দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্রেটরা, যা ট্রাম্পের দাবিকৃত অর্থের তুলনায় খুবই অপ্রতুল।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ২১৫ মাইল এলাকাজুড়ে কংক্রিটের দেয়াল নির্মাণের কথা থাকলেও বরাদ্দকৃত এ অর্থ দিয়ে মাত্র ৫৫ মাইল জায়গায় ধাতব পাত দিয়ে বেড়া নির্মাণ করা যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়ে আসছেন। বৃহস্পতিবার কংগ্রেসে পাস হওয়া বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্তে এখনও অনড় অবস্থানে রয়েছেন ট্রাম্প। ১১ ফেব্রুয়ারি টেক্সাসে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যেভাবেই হোক, দেয়ালটি নির্মিত হবেই।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবারো মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, সীমান্ত রক্ষা এবং আমাদের দেশকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তা এবং মানবিক সংকট নিরসন নিশ্চিত করতে তিনি জরুরি অবস্থা জারিসহ বেশ কিছু নির্বাহী পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
মার্কিন সরকারের ফেডারেল এজেন্সিগুলো চালিয়ে নেয়ার জন্য শুক্রবারের মধ্যেই এই বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। গত মাসে হওয়া তিন সপ্তাহের চুক্তির সময়সীমা শুক্রবারই শেষ হয়ে যাবে। এর আগে একটানা ৩৫ দিন অচলাবস্থা কাটাতে হয়েছে ট্রাম্প সরকারকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ অচলাবস্থা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
