জম্মু-কাশ্মীরের নতুন অধ্যায় শুরু: মোদি
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
সংবিধানের ৩৫এ ও ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার ভারতীয় সংবিধানের এ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর প্রথমবারের মত জনসম্মুখে দেয়া ভাষনে এ কথা বললেন তিনি।
মোদি বলেন, কাশ্মীরের জনগণ এখন থেকে সমান অধিকার পাবে। লাদাখের অধিকার বঞ্চিত মানুষদের জীবনেও আসবে নতুন সূচনা।
ভারত সরকার কশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পরিকল্পনা করেছে রাজ্যটিকে ভাগ করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করার। বিষয়টি নিয়ে বুধবার সংসদ অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকলেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমার মৃত্যুতে তা আর হয়ে ওঠেনি। তাই বৃহস্পতিবার রাত ৮ টায় জাতির উদ্দেশে টিভি এবং বেতারে এ ভাষণ দিলেন নরেন্দ্র মোদি।
এ সময় অনুচ্ছেদ ৩৭০ বাতিল হওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি এ অঞ্চলের মানুষকে মুক্ত করবে এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে তাদের আরো ঘনিষ্ঠতা বাড়বে।
৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে কাশ্মীর কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এর মধ্যে বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে কাশ্মীর ঘিরে ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান নরেন্দ্র মোদি।
প্রায় ৪০ মিনিট ধরে দেয়া ভাষণে মোদি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। বল্লব ভাই প্যাটেল থেকে বিআর আম্বেদকর, এসপি মুখার্জি, অটল বিহারি বাজপেয়ী এবং কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ হয়েছে। জম্মু-কাশ্মীরে নতুন যুগের সূচনা হয়েছে। এখন দেশের প্রত্যেকেই সমান অধিকার এবং সুবিধা ভোগ করবেন। আমি জম্মু-কাশ্মীর, লাদাখ এবং দেশের সব মানুষকে অভিনন্দন জানাই।
কিছু সময় থাকে যখন কিছু জিনিস থমকে থাকে, পরিবর্তন হয় না। অনুচ্ছেদ ৩৭০ এর ক্ষেত্রেও তেমন ঘটনা ঘটল। অনুচ্ছেদ ৩৭০ মানুষের ক্ষতি করেছে, জম্মু-কাশ্মীরের শিশুদের ক্ষতি করেছে; কিন্তু এটা নিয়ে কোনো কথা হয়নি।
মোদি বলেন, অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫-এ জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বংশীয় পরম্পরা ও দুর্নীতির দিকে টেনে নিয়ে গেছে। এসবের মাঝে সেখানকার জনগণ পাকিস্তানের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। গত তিন দশকে কাশ্মীরে নিষ্পাপ ৪২ হাজার মানুষের প্রাণ গেছে। ৪২ হাজার নিষ্পাপ মানুষ!
ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, যে গতিতে জম্মু-কাশ্মীরের উন্নয়ন হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। এখন জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। জাতির মঙ্গলের জন্য পার্লামেন্টে খসড়া আইন পাস হয়েছে; কোন সরকার বা জোট ক্ষমতায় থাকলো সেটি কোনো বিষয় নয়।
‘কাশ্মীরের ঘটনায় সংসদ আইন তৈরি করেছিল কিন্তু সেই আইন থেকে সেখানকার মানুষ কোনো উপকার পায়নি। পুরো দেশের জন্য খসড়া শিক্ষা আইন প্রস্তুত করা হলেও জম্মু-কাশ্মীরের দেড় কোটি মানুষ কোনো উপকার পায়নি। তাদের অপরাধ কি ছিল?’
তিনি বলেন, জম্মু কাশ্মীরের কন্যা শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু দেশের অন্যান্য প্রান্তের শিশুরা উপকৃত হয়েছে। দলিতদের ওপর নৃশংসতা ঠেকাতে আইন হয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরে এ ধরনের আইন নেই।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
