ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ভোক্তারা ইরান যুদ্ধের ছয় মাসে পেট্রোল ও ডিজেলের পেছনে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ করেছেন। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের বরাতে জানা গেছে তথ্যটি।
যুক্তরাষ্ট্রজুড়ে এই খরচ ভাগ করে দিলে প্রতি বাড়ির খরচ হয়েছে অতিরিক্ত প্রায় ৭৬৩ ডলার। আনুমানিক ১৩১ মিলিয়ন বাড়ি রয়েছে দেশটিতে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভেতরে সমর্থন পায়নি। বেশির ভাগ মার্কিনি তেলের দাম বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। তবে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তেলের দাম বৃদ্ধির বিষয়টি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি এটি বাড়ে, তাহলে বাড়ুক।’ তিনি উল্টো এই দাম বৃদ্ধির জন্য তেল কোম্পানিকে দায়ী করেছেন।
যে যুদ্ধ ট্রাম্পের দেওয়া হিসাব অনুযায়ী চার থেকে পাঁচ সপ্তাহ দীর্ঘস্থায়ী হওয়ার কথা ছিল, তা এখন ষষ্ঠ মাসে প্রবেশ করেছে। বর্তমানে এর কোনো কূটনৈতিক সমাধানও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে, যুক্তরাষ্ট্রেও তেলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিনিরা ডিজেলের চেয়ে পেট্রোলের দাম নিয়ে বেশি সমস্যার মুখে রয়েছেন। কারণ, তারা এটিই বেশি ব্যবহার করেন। গত ছয় মাসে এটির দাম বেড়েছে ৩৯ শতাংশ। ২ দশমিক ৯৮ ডলার থেকে দাম গিয়ে ঠেকেছে ৪ দশমিক ১৫ ডলারে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে এর চেয়েও বেশি; হিসাবে ৬০ শতাংশের বেশি। প্রতি গ্যালন ৩ দশমিক ৬৭ ডলার থেকে এটি গিয়ে ঠেকেছে ৫ দশমিক ৯০ ডলার।
যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভেদে তেলের দাম বাড়ছে, বিশেষ করে জ্বালানি করের কারণে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে এর দাম বেশি। এদিকে, তেল ও গ্যাস যেহেতু খাদ্য চেইনের প্রতিটি ধাপের সঙ্গে জড়িত, একেবারে ট্রাক্টর থেকে শুরু করে খাবার শীতলীকরণ, প্লাস্টিক প্যাকেজিং; সেহেতু এর দাম বৃদ্ধির ফলে বাড়িয়ে দিয়েছে খাবারের বাজারদরও। এটি অবশ্য বিশ্বজুড়েই হচ্ছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যেখানে নিম্ন আয়ের দেশগুলোতে তেল ও সার আমদানির খরচ বেড়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিতে পারে।
উপসাগরীয় অঞ্চলে ‘নিয়ন্ত্রিত জোন’
এদিকে, বিশ্বব্যাপী এসব ডামাডোলের মধ্যেও অস্থিরতা থেমে নেই। ইরান জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে নতুন নিয়ন্ত্রিত জোনের ঘোষণা দেবে। সে সঙ্গে তারা নতুন মানচিত্র প্রকাশ করবে, যা অনুসরণ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি সম্ভব হবে। এমন একটি সময় এই ঘোষণা এলো, যখন তেলের দাম বাড়ছেই। আগের সপ্তাহজুড়ে তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা গতকাল সোমবারও এই দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
ইরানের দেওয়া তথ্যানুসারে, ঠিক যেখান থেকে মার্কিন অবরোধ শুরু হয়েছে, সেখান থেকে তাদের নতুন নিয়ন্ত্রিত জোন শুরু হবে এবং তা উপসাগরীয় অঞ্চল পর্যন্ত প্রসারিত করা হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি এ তথ্য জানান। তবে পরিকল্পনার বিষয়ে বিশদভাবে এখনও কিছু জানাননি। শুধু বলেছেন, নতুন ওই জোনে অনুমতি ছাড়া কোনো জাহাজ ঢুকলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
রেজায়ি বলেছেন, ‘যখন তারা (মার্কিনিরা) অবরোধ, হুমকি ও ইরানের ওপর আক্রমণ বন্ধ করবে, শুধু তখনই আমরা হরমুজ প্রণালি খোলার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেব।’
আঞ্চলিক হামলা মূলত ইরানের আত্মরক্ষা
এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর বিষয়টিকে সম্পূর্ণ বৈধ হিসেবে দেখছে এবং তাদের মতে এটি আত্মরক্ষা। আলজাজিরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ির বরাত দিয়ে এ তথ্য জানায়। বাঘায়ি সাংবাদিকদের বলেছেন, তেহরান জাতিসংঘ চার্টারের ৫১ নম্বর ধারার ভিত্তিতে নিজ কর্মকাণ্ড বৈধ ও আত্মরক্ষামূলক বলে মনে করে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বেসামরিকদের ওপর হামলা এবং নারী ও শিশুদের হত্যা করার মধ্য দিয়ে ইরানের ওপর চাপ তৈরির চেষ্টা করছে।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না-ও হতে পারে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি না-ও হতে পারে বলে গত রোববার জানান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে এমন চুক্তি না-ও করতে পারে, যা দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। ক্রিস রাইট দাবি করেন, যুক্তরাষ্ট্র হয়তো চুক্তি না করে ইরানের এ রকম অস্ত্র তৈরির সক্ষমতাই নষ্ট করে দিতে পারে অথবা নতুন প্রশাসন ইরানের ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে পারে।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
