ছক্কা মেরে সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ বিজয়ের
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে চলতি মৌসুমে নিজের তৃতীয় সেঞ্চুরি করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে করা এ সেঞ্চুরিটি চলতি লিগে বিজয়ের টানা তৃতীয় সেঞ্চুরি।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর চতুর্থ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্কের দেখা পান ২৬ বছর বয়সী বিজয়। আজ (শুক্রবার) টানা তৃতীয় সেঞ্চুরি করলেন আবাহনীর বিপক্ষে।
রুপগঞ্জের বিপক্ষে বিজয় অপরাজিত থাকেন ঠিক ১০০ রান করে, শেখ জামালের বিপক্ষে তিনি থামেন ১০১ রান করে। নিজের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরির দিন বিজয়ের রানসংখ্যা ১০২। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটিকে বড় করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।
লিগের প্রথম চার রাউন্ডে অপরাজিত থাকা আবাহনী নিজেদের পঞ্চম রাউন্ডের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার জাকির হাসান এবং এনামুল হক বিজয়।
মাত্র ৯ ওভারে ৫০ রানের জুটি গড়েন এ দুজন। ইনিংসের ১০ম ওভারের প্রথম বলে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের শিকারে পরিণত হন জাকির। একটি করে চার-ছক্কার মারে ২৫ বলে ১৮ রান করেন তিনি।
আগের ম্যাচের মতো পুনরায় বড় জুটি গড়েন এনামুল বিজয় এবং অভিমান্যু ইশ্বর। শেখ জামালের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৯৪ রান যোগ করেছিলেন এ দুজন। সেঞ্চুরিও করেছিলেন দুজনই আবাহনীর বিপক্ষে দুজনের জুটিতে আসে ১৫৪ রান।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮৫ রানে আউট হন অভিমান্যু। দলীয় ২০৪ রানের মাথায় আউট হওয়ার আগে ৯৬ বলে ৪ চার ও ২ ছয়ের মারে নিজের ইনিংস সাজান এ ভারতীয় ক্রিকেটার। অভিমান্যু ফিরে গেলেও নিজের সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি বিজয়।
মুখোমুখি ১১৪তম বলে নার্ভাস নাইন্টিতে প্রবেশ করেন বিজয়। কিন্তু পরের ১০ বলে করতে পারেন মাত্র ৪ রান। সেঞ্চুরির অপেক্ষা আর সহ্য হচ্ছিল না বিধায় সানজামুল ইসলামকে বিশাল এক ছক্কার মারেই চলতি আসরে সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ পূরণ করেন প্রাইম ব্যাংক অধিনায়ক। ১২৫ বলে ৫ চার ও ২ ছক্কার মারে শতরান করেন তিনি।
তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার। নাজমুল ইসলাম অপুর করা ৪৩তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে ধরা পড়েন বিজয়। থেমে যায় তার ১২৮ বলে খেলা ১০২ রানের ইনিংসটি।
বিজয়ের সেঞ্চুরির পর ঝড় তোলেন আরিফুল হক এবং অলক কাপালি। আগের ম্যাচে মাত্র ৩২ বলে ৬৭ রান করা আরিফুল এ ম্যাচে খেলেছেন ৭ চারের মারে ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। একটি করে চার-ছক্কার মারে ৫ বলে ১৫ রানের ক্যামিও খেলেছেন কাপালি। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০২ রানে থেমেছে প্রাইম ব্যাংকের ইনিংস।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
