চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেই বাদ রিয়াল মাদ্রিদ
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
উৎসবের উপলক্ষ তৈরিই ছিলো, ম্যাচ জিতে পালন করা হতো নিজেদের ক্লাবের ইতিহাসের ১১৭তম জন্মদিন। ম্যাচ না জিতলেও হতো, প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলে জিতে আসায় রিয়াল মাদ্রিদের জন্য শুধু হার এড়ানোই যথেষ্ঠ ছিল।
কিন্তু তাই করা হলো না ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিয়ালের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ তিন আসরের চ্যাম্পিয়নরা এবারের আসরে বাদ পড়ে গেল দ্বিতীয় রাউন্ড থেকেই। আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জিতলেও, ঘরের মাঠে তারা হেরে গিয়েছে ১-৪ ব্যবধানে। দুই লেগ ৩-৫ গোলে পিছিয়ে থেকে শেষ ষোলো থেকেই বিদায় নিলো সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
নিজ দলের শেষ আটের টিকিট প্রায় নিশ্চিত ধরে নিয়ে প্রথম লেগের ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। যাতে করে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলতে পারেন তিনি। রামোসের এ 'ধূর্তবাজি' ধরতে পেরে তাকে আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা। যে কারণে আগামী মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন না রামোস।
মঙ্গলবার রাতে মৌসুমের শেষ আশা হিসেবে টিকে থাকা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটিতে আয়াক্সের বিপক্ষে খেলতে নামে রিয়াল। এর আগে গত সপ্তাহে বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় এবং লা লিগার শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেছে তারা। এবার চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়ে মৌসুমের সবকয়টি শিরোপাই প্রায় খুইয়ে ফেলল লস ব্লাংকোসরা।
অন্যদিকে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সের জন্য শেষ আটের টিকিট পাওয়াটা ছিলো দুঃসাধ্য একটি ব্যাপার। কেননা নিজেদের মাঠে তারা ১-২ গোলে হেরে যাওয়ায় রিয়ালের মাঠ থেকে পেতে হতো অন্তত ২ গোলের ব্যবধানে জয়। সে চাপ জয় করে তারা এক হালি গোল দিয়েই নিশ্চিত করেছে নিজেদের শেষ আটের টিকিট।
ম্যাচে লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আয়াক্সকে। মাত্র সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন হাকিম জিয়েচ। রিয়াল মিডফিল্ডার টনি ক্রুসের দুর্বল ব্যাকপাস ধরে ট্যাডিচ তা বাড়ান সামনে থাকা জিয়েচের উদ্দেশ্যে। নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন এ ডাচ মিডফিল্ডার। দুই লেগ মিলে আসে সমতা।
দলকে এগিয়ে দেয়ার কাজটি করেন ডেভিড নেরেস। ম্যাচের ১৮তম মিনিটে নেরেসের গোলে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে লিড নেয় আয়াক্স। স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ফিরে দলকে আরও এগিয়ে নেন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ডুসান ট্যাডিচ। ৬২তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল ঠিকানায় পাঠান তিনি। ব্যবধান দাঁড়ায় ৪-২।
৭০তম মিনিটে এক গোল শোধ করেন রিয়ালের মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। কিন্তু মিনিট দুয়েক বাদেই অসাধারণ এক ফ্রি কিক থেকে গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আয়াক্সের ডেনিশ মিডফিল্ডার লাস সোনে।
৪-১ গোলের দুর্দান্ত জয়ে ৩-৫ ব্যবধান এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ঘণ্টা বাজিয়েই শেষ আট নিশ্চিত করে আয়াক্স। দিনের অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে ৪-০ ব্যবধানে শেষ আটের টিকিট পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
