চ্যাম্পিয়নস লিগ জয়ী দল চাইলেই কেনা যায় না
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে আবারও ব্যর্থ। কেবল তারাই নয়, জুভেন্টাস কিংবা পিএসজির মতো দল যারা কাড়ি কাড়ি টাকা খরচ করে ইউরোপ-সেরা হওয়ার লক্ষ্যে দল গড়ছে, তারাও ব্যর্থ হয়ে প্রমাণ করে দিয়েছে টাকা খরচ করে এই ট্রফি জেতার দল কেনা যায় না
দৃশ্যটা নিয়মিত হয়ে যাচ্ছে। ঘরের মাঠে ইংলিশ প্রতিপক্ষকে কদিন আগেই গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব এলে সেই একই প্রতিপক্ষকেই সামলাতে পারছে না তারা। গত মৌসুমে লিভারপুলের সঙ্গে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পরেছিল পেপ গার্দিওলার দল। এবার টটেনহাম হটস্পারের সঙ্গেও তাই। চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলার আরেকটি হারের পর তাই প্রশ্ন উঠেই যাচ্ছে, আসলেই কি বিপুল টাকা-পয়সা খরচ করে চ্যাম্পিয়নস লিগ জিততে পারে এমন দল কেনা সম্ভব?
এ প্রজন্মের সেরা কোচ গার্দিওলা। ১১ বছরেই তাঁর জীবন বৃত্তান্তে যত ট্রফি জমেছে তাতে অনেক ক্লাবের ইতিহাসেও নেই। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা, স্প্যানিশ কাপ, লিগ কাপ, বিশ্ব ক্লাব কাপ, উয়েফা সুপার কাপ—নেই কোনটি? কিন্তু আরও একবার চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা গার্দিওলাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ক্যারিয়ারে প্রথম তিন বছরেই দুটি চ্যাম্পিয়নস লিগ জিতে চমক জাগিয়েছিলেন গার্দিওলা। সে কীর্তি শুধু জিনেদিন জিদানই টপকাতে পেরেছেন। কিন্তু প্রথম তিন বছরে পাওয়া ওই দুই শিরোপা নিয়েই যে গার্দিওলাকে সন্তুষ্ট থাকতে হবে সেটা কে জানত?
বার্সেলোনার পর বায়ার্ন মিউনিখ, এরপর ম্যানচেস্টার সিটি—সবখানেই সেরা দল গড়েছেন গার্দিওলা। কিন্তু ২০১০/১১ মৌসুমের পর থেকেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হচ্ছে না গার্দিওলার। ২০১১ সালে ১২ গোল করে তাঁকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এর পর ৮ বছরে গার্দিওলার ভাগ্যে ইউরোপ সেরার পুরস্কার জোটেনি। গতকাল ৯৩ মিনিটে বাতিল হওয়া এক গোলে আবারও চ্যাম্পিয়নস লিগ স্বপ্নটা শেষ হয়েছে গার্দিওলার। এ নিয়ে সিটির হয়ে টানা তিন বছরে সেমিফাইনালের আগেই বাদ পড়লেন গার্দিওলা। টটেনহাম ও লিভারপুলের আগে মোনাকোর কাছে শেষ ষোলোতে হেরে বাদ পড়েছিল সিটি।
রুদ খুলিতের মতো কিংবদন্তি তাই মনে করেন, গার্দিওলার পক্ষে সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো হয়তো সম্ভব নয়। বার্সেলোনায় মেসিদের প্রজন্ম পেয়েছিলে গার্দিওলা, অমন দল অর্থ খরচ করেও বানানো যায় না, ‘ওর কষ্ট টের পাওয়া যায়। আমি জানি এটা ওর জন্য কত গুরুত্বপূর্ণ। সে এটা জিততে চায়। বার্সেলোনার সঙ্গে সে অবিশ্বাস্য এক দল পেয়েছিল রাইকার্ডের কাছ থেকে। যেখানে মেসির অভিষেক অনেক আগেই হয়ে গেছে এবং সে আরও গুরুত্বপূর্ণ হয়েছে। সে যখন বার্সেলোনায় ছিল তখন অনেক ম্যাচেই মেসি গুরুত্বপূর্ণ ছিল। এখানে (সিটিতে) তিন বছরের আগে বায়ার্নের তিন বছরও দেখাচ্ছে, চাইলেই আপনি দল কিনতে পারেন না যারা চ্যাম্পিয়নস লিগ জিতবে। এটাই সত্য। আমার ওর জন্য কষ্ট হচ্ছে, কারণ ওর আবেগটা আমি দেখেছি। আমি জানি ওকে অনুপ্রেরণা দেয় কী এবং এটা এ দলের জন্য বড় ধাক্কা।’
রুদ খুলিতের কথাই সম্ভবত সত্য। ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে ৩০০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেও কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে জুভেন্টাস। পিএসজি তো চেক বই থেকে এক একটি পাতা ছিঁড়ছে আর এমবাপ্পে, নেইমারদের মতো তারকা কিনছে। অবশ্য এত তারকা কিনেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারছে না পিএসজি।
সিটিও হয়তো সে পথেই হাঁটছে। তিন মৌসুমে ৫২৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন গার্দিওলা। এতে যে দল হয়েছে তাতে গত মৌসুমেই সব রেকর্ড ভেঙে প্রিমিয়ার লিগ জিতেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ এলেই গার্দিওলার দল ভেঙে পড়ছে কোনো এক অদ্ভুত কারণে। বায়ার্নে চ্যাম্পিয়নস লিগ জয়ী এক দল পেয়েছিলেন। সে দলে থিয়াগো, লেভোনডোফস্কি, ভিদাল, বেনেতিয়ার মতো খেলোয়াড় যোগ করেও ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার গার্দিওলার বিদায়টা বেশ নিষ্ঠুর হয়েছে। একে তো অ্যাওয়ে গোলে বিদায়, দ্বিতীয়ত সে গোল ভিএআর দিয়ে সঠিক প্রমাণিত হলেও ইয়োরন্তের হাতের ছোঁয়া যে ছিল সেটা দেখা গেছে। কিন্তু পর পর দুই মৌসুমে ইংলিশ প্রতিপক্ষ যাদের লিগে অনায়াসে নিজেদের মাঠে হারিয়েছে সিটি, তাদের কাছে হেরে যাওয়া প্রমাণ করে দিচ্ছে চ্যাম্পিয়নস লিগ রহস্য ভেদ থেকে এখনো বহুদূরে আছে সিটি।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
