চেন্নাইকে হারিয়ে ফাইনালে মুম্বাই
প্রকাশিত: ৮ মে ২০১৯
চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বাদশ আইপিএলের ফাইনালে প্রথম দল হিসেবে পা রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের ছুঁড়ে দেওয়া ১৩২ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে মঙ্গলবার চিপকে বিশেষ বেগ পেতে হল না মুম্বাইকে। রান তাড়া করতে নেমে দ্রুত দুই ওপেনারের উইকেট হারালেও সূর্যকুমার যাদবের অপরাজিত অর্ধশতরানে ভর করে সহজেই পঞ্চমবারের জন্য ফাইনালের টিকিট নিশ্চিত করলো রোহিত বাহিনী।
বোলারদের দেখানো পথেই এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এদিন বাজিমাত করলেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। চলতি আইপিএলে তিনবারের সাক্ষাতে তিনবারই মুম্বাইয়ের কাছে পরাজিত হতে হল চেন্নাইকে। ১৩২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে যদিও শুরুটা প্রত্যাশামতো করতে পারেননি মুম্বইয়ের দুই ওপেনার। মাত্র ৪ রানে অধিনায়ক রোহিতকে ডাগ-আউটের রাস্তা দেখান দীপক চাহার। মাত্র ৮ রানে অভিজ্ঞ হরভজনের শিকার হন ডি’কক।
২১ রানে ২ উইকেট হারানোর পর সহজ লক্ষ্যমাত্রা ছুঁতে মুম্বাইয়ের প্রয়োজন ছিল একটা লম্বা পার্টনারশিপ। এরপর সেই কাজের কাজটি করে যান সূর্যকুমার যাদব ও ইশান কিষান। তৃতীয় উইকেটে দুই ব্যাটসম্যানের ৮০ রানের অবদান জয়ের কাজ সহজ করে দেয় আইপিএলে তিনবারের চ্যাম্পিয়নদের। কিষান ২৮ ও ক্রুনাল শূন্য রানে ফিরলেও অ্যাডভান্টেজ অবস্থায় থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মুম্বাইকে।
ইশান কিষানকে নিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করার পর হার্দিকের সঙ্গে জুটি বেঁধে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন যাদব। ৫২ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। হার্দিক অপরাজিত থাকেন ১০ বলে ১২ রানে। ২ ওভার বাকি থাকতেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে রোহিতের দল।
প্রথম প্লে-অফে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয় চেন্নাইয়ের জন্য। মুম্বাই বোলারদের দাপটে, সর্বোপরি দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় রান তোলা হয়ে ওঠেনি চেন্নাইয়ের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে ধোনির দল।
প্রথম সারির ব্যাটসম্যানদের তাড়াহুড়ার জেরে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিএসকে। কেদার যাদবের পরিবর্তে এদিন দলে সুযোগ পাওয়া বিজয় করেন ২৬ বলে ২৬। এরপর রায়ডুর ৩৭ বলে ৪২ ও ধোনির ২৯ বলে ৩৭ রানে দৌলতে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে করে ১৩১ রান। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যানের ৪৭ বলে ৬৬ রানের অবদান লড়াইয়ে রাখে সিএসকে’কে।
৪ ওভারে মাত্র ১৪ রান, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নিয়ে মুম্বাইয়ের হয়ে বল হাতে নজর কাড়েন রাহুল চাহার। এছাড়াও মার্জিত বোলিং করেন ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে নেন ১টি উইকেট। ১টি উইকেট জয়ন্ত যাদবের। বুমরাহ খরচ করলেন ৪ ওভারে ৩১ রান। মালিঙ্গা দিলেন ৩ ওভারে ২৬ রান।
ম্যাচ হারলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ফাইনালে ওঠার লড়াই শেষ হয়ে যায়নি এখনও। এলিমিনেটরে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচের বিজয়ীদের সঙ্গে দ্বিতীয় প্লে-অফে মুখোমুখি হবে সিএসকে। ওই ম্যাচের বিজয়ীরা ফাইনাল খেলবে রোহিতদের বিরুদ্ধে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
