চেন্নাই না মুম্বাই- আইপিএল চ্যাম্পিয়ন কে?
ক্রিড়া ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯
আইপিএলের মত একটি টুর্নামেন্টের ফাইনালে এমন দুটি দলকেই হয়তো দর্শক-সমর্থকরা আশা করে, যাদের ওপর আস্থা বেশি তাদের। সন্দেহ নেই, আইপিএলে সবচেয়ে বেশি শক্তিশালি দুটি দল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি ৩বার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব শুধুমাত্র এই দুটি দলেরই দখলে।
সর্বোচ্চ অষ্টমবার ফাইনাল খেলছে চেন্নাই। আইপিএলে এ নেয় দ্বাদশ আয়োজন। এর মধ্যে নিষেধাজ্ঞার কারণে দুই আসরে খেলতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। বাকি ১০ বারের মধ্যে ৮বারই ফাইনাল খেলছে তারা। বোঝাই যাচ্ছে, আইপিএল মানেই চেন্নাই। গত আসরের চ্যাম্পিয়নও তারা। এবার আবারও শিরোপার সামনে দাঁড়িয়ে সুপার কিংসরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে জমজমাট ফাইনালের লড়াই।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে পঞ্চম ফাইনাল। জিতেছে তিনটিতে। এবার নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে রোহিত শর্মার দল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামা মানেই মুম্বাইয়ের জয়। সে ধারা বজায় থাকলে এবারও চ্যাম্পিয়ন তারা, কোনো সন্দেহ নেই।
আইপিএল চেন্নাই সম্পর্কে তথ্যগুলো জানলে অবাকই হতে হয়। ১২ বারের আইপিএলে তারা প্লে-অফেই খেলেছে ১০ বার! বাকি দু’বার তো তারা আইপিএলেই ছিল না, ছিল নিষিদ্ধ। অর্থ্যাৎ, চেন্নাই আইপিএলে খেলা মানেই প্লে-অফ নিশ্চিত। কোনোবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি।
মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফ খেলেছে ৮ বার! চেন্নাই ছাড়া এমন সাফল্য আর কোন দলের আছে? কিন্তু এ দু’দলের এমন সাফল্যের রহস্য কি? চেন্নাইয়ের ক্ষেত্রে বলা যায়, টানা এত বছর ধরে মোটামুটি একটা কোর টিম ধরে রাখলে কী হয়, তার আদর্শ উদাহরণ চেন্নাই।
ধোনি-রায়না-জাদেজা-ব্রাভো-মুরালি বিজয়, খুব একটা বদলায়নি চেন্নাই সুপার কিংস। এটাই তাদের সাফল্যের মূল। মুম্বাইও প্রায় সে পথেই এগিয়েছে। পোলার্ড এত বছর ধরে টানা মুম্বাইয়েই খেলে যাচ্ছে। বারবার দল বদলালে দলের মধ্যে ভারাসাম্য আসে না। তারপর ধোনি আর রোহিতের মতো নেতা পেয়েছে দুটি দলই। সাফল্য আসার কথাই।
আরও একটা ব্যাপার আছে। নিলামে দুটো দলই অনেক বেশি অঙ্ক কষে নামে। চেন্নাই এবার হরভজনকে কিনে নিয়েছে। তা দেখে তখন অনেকেই নাক সিঁটকেছিল; কিন্তু ভাজ্জি দেখিয়ে দিলেন সবাইকে। নিলামে এরকম অঙ্ক কষে নামাটা অন্য দলের মধ্যে দেখা যায় কম।
তবে পরিসংখ্যানের বিচারে আজ এগিয়ে মুম্বাই। সেটা ৫৫-৪৫। মুম্বাইকে এগিয়ে থাকার কারণ, দলের ভারসাম্য। দুই দলকে পাশাপাশি রাখলে, ধোনিদের চেয়ে প্রতিটি বিভাগে এগিয়ে রোহিতরা। পেস বোলিংয়ে মালিঙ্গা-বুমরার সঙ্গে হার্দিক পান্ডিয়া রয়েছে। তিনজনই ম্যাচ জেতাতে পারে যে কোনো সময়।
বিশেষ করে বুমরা। ডেথ ওভারে অসাধারণ। ধোনির হাতে ডেথ ওভারে তেমন কোনো বোলার নেই বুমরার মতো। চেন্নাই পেসার দীপক চাহার শুরুর দিকে ভালো বল করলেও ডেথ ওভারে মার খাচ্ছে প্রচুর। ব্র্যাভোর বোলিংয়েও সেই আগের ঝাঁঝ নেই। তাছাড়া মুম্বইয়ে ম্যাচ জেতানোর ক্রিকেটারের সংখ্যাও বেশি। সব মিলিয়ে রোহিতরাই অনেক বেশি আত্মবিশ্বাসী।
আজ লড়াইটা হবে মূলতঃ ভাজ্জি-তাহির বনাম মুম্বাই ব্যাটিংয়ের। ইমরান তাহির খুব ভালো বল করলেও ফাইনালে ওকে বাজি ধরা যাচ্ছে না। হরভজনও ভালো বল করছে; কিন্তু তারপরও মুম্বাই খুব বড় সমস্যায় পড়বে না হয়তো। কারণ, ওদের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলে।
রোহিতের সঙ্গে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারাও স্পিনে স্বচ্ছন্দ্য। এমনকি কাইরন পোলার্ডও স্পিনে এখন পারদর্শী। সে দিক থেকে তাহির-ভাজ্জি খুব বড় সমস্যায় ফেলবে বলে মনে হয় না। হায়দরাবাদের যা উইকেট, সেখানে ধোনি তৃতীয় স্পিনার হিসেবে জাদেজাকেও খেলাবে বলে মনে হয় না।
তবুও দু’দলের লড়াইটা হবে মূলতঃ মিডল অর্ডারে। এখানেও মুম্বাইকে এগিয়ে রাখতে হচ্ছে। চেন্নাইয়ের ওপেনিং জুটি সেভাবে ফর্মে নেই। ডু প্লেসি-ওয়াটসনই হোক বা ওয়াটসনের সঙ্গে বিজয়ই খেলুক, এখনও ওপেনিং জুটি থেকে খুব বড় রান আসেনি। ফলে চাপ পড়ছে মিডল অর্ডারে।
সেখানে রায়ডু খুব একটা ফর্মে নেই। কেদার যাদব চোটের কারণে বাইরে। বিজয়কে খেলালেও রান পাচ্ছে না। রায়নার উপর ভরসা করা যায়; কিন্তু তার মধ্যেও ধারাবাহিকতার অভাব রয়েছে। ফাইনালে রায়না জ্বলে উঠলে অবশ্য ম্যাচের ফলাফল বদলে যেতে পারে। সুতারং, ঘুরেফিরে সেই ধোনির উপরেই দায়িত্ব বর্তাচ্ছে। ধোনি যথেষ্ট চেষ্টা করছে; কিন্তু প্রতিদিনই একা কি করবে?
লড়াই হবে দুই অধিনায়ক ধোনি আর রোহিতের মধ্যেও। ধোনির সঙ্গে নেতা হিসেবে রোহিতের অনেক মিল রয়েছে। অসম্ভব ঠাণ্ডা মাথার। চাপের মুখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। বোলিং চেঞ্জ বা ফিল্ডিং সাজানো, দুটো বিষয়েই বেশ ভালো সিদ্ধান্ত নিতে পারেন রোহিত। ধোনির ভালো গুণ রোহিতের মধ্যেও রয়েছে। সুতরাং, দুই সেরা নেতৃত্বের মগজের যুদ্ধ দেখারও অপেক্ষায় থাকবে সমর্থকরা।
হায়দরাবাদের উইকেটও একটা ফ্যাক্টর। ফাইনালের উইকেটে ভালো বাউন্স থাকার সম্ভাবনা রয়েছে। বল ক্যারি করবে। স্পিনারদের চেয়েও পেসাররা এই উইকেটে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা। খুব বড় স্কোর নয়, ১৬০-১৬৫ রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন ভারতের বিশেষজ্ঞরা। সানরাইজার্স হায়দরাবাদ বিদায় হওয়ার কারণে উইকেটটা বিশ্রাম পেয়েছে। পানি দেওয়া গিয়েছে।এ কারণে তাজা উইকেটে খেলা হবে। সুতরাং, ফাইনালটা বেশ উপভোগ্য হবে বলেই মনে হয়। দুটো সেরা দলের যুদ্ধ দেখতে আজ সমর্থকরা হুমড়ি খেয়ে পড়বে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী স্টেডিয়ামে।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
