সোসাইটির নির্বাচনে
চূড়ান্ত দুই প্যানেল
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
আলোচনায় কামাল আহমেদের পরিবার
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল গঠনই প্রায় চূড়ান্ত পর্যায়ে। একটি প্যানেল তৈরি হচ্ছে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বে। অপর প্যানেলটি তাদের প্রার্থী তালিকা এখনও ঘোষণা না করলেও এটি রুহুল আমিন সিদ্দিকী ও জাহিদ মিন্টুর নেতৃত্বে গঠিত হতে চলেছে বলে জানা গেছে। সেলিম-আলী প্যানেল অধিকাংশ পদেই প্রার্থী মনোনয়ন দেয়া সম্পন্ন করেছে। এই প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোস্তফা অনিক রাজ মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে সোসাইটির নির্বাচন। এবারে সোসাইটির ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৩০।
সেলিম-আলী প্যানেলের বিপরীতে অপর প্যানেলটি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেনি। তবে গত বোববারের সর্বশেষ তথ্যানুসারে সেলিম-আলী প্যানেলের বিপরীতে রুহুল-জাহিদ প্যানেল নির্বাচন করছে বলে জানা গেছে। অঘোষিত এই প্যানেলের সভাপতি প্রার্থীতা নিয়ে এখনও নানা আলোচনা চলছে। হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের পরিবারের নাম। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ভোটের বিবেচনায় বৃহত্তর সিলেটের বিশেষ গুরুত্ব রয়েছে। ‘সিলেটি’দের ভোট বেশি। সেলিম-আলী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিমের বাড়ি সিলেট। আঞ্চলিকতার বিবেচনায় সেলিম এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। প্রতিপক্ষরা এখন এই সিলেটের ভোট ভাগ করতে মরিয়া। তারা সিলেটের ভেতর থেকে একজন সভাপতি প্রার্থী করার বিষয় নিয়ে ভাবছেন। আর এতে তারা সাবেক জনপ্রিয় সভাপতি কামাল আহমেদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান। প্রার্থী খুঁজছেন সেই পরিবার থেকেই। তারা কামাল আহমেদের স্ত্রীকে সভাপতি প্রার্থী করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে রুহুল আমিন সিদ্দিকী সভাপতি প্রার্থীতা থেকে সরে যেতে পারেন। অনেকে আবার মরহুম কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদকে প্রার্থী করার ব্যাপারে আগ্রহী। কামাল আহমেদের স্ত্রী কমিউনিটিতে সক্রিয় নন তাই তার সম্ভাবনাকে অনেকেই নাকচ করেছেন। তবে তার মেয়ে রুমানা বেশ সক্রিয়।
রুহল আমিন সিদ্দিকী সোসাইটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। প্যানেল প্রশ্নে জাহিদ মিন্টুর দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যেই জানতে পারবেন। নির্বাচন করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার শুভাকাঙ্খীরা প্রচুর চাপ দিচ্ছেন নির্বাচন করার জন্য। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে কমিউনিটির কাছে দায়বদ্ধতার তাগিদে নির্বাচন করলে আপনাদের জানাবো।
সেলিম-আলী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী আলাপকালে বলেন, ভোটারের বিবেচনায় আমাদের সর্মথকরা বেশি পরিমাণে ভোটার হয়েছেন। তা অন্য প্যানেলের তুলনায় কয়েক হাজার বেশি। আমরা যে প্যানেল করছি তাতে কমিউনিটির সবাই পরিচিত মুখ। সততার সাথে সার্ভিস দিয়ে কমিউনিটির মানুষের সাথে তারা রয়েছেন। যোগ্যতার বিচারে সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা এগিয়ে। আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবো।
সম্ভাব্য রুহুল-জাহিদ প্যানেলের একজন নীতি নির্ধারক বলেন, সভাপতি পদে রুহুল, সাধারণ সম্পাদক জাহিদ, সহসভাপতি ফারুক চৌধুরী, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে নওশেদ হোসেন নির্বাচন করছেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে আসছে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
