চিপ রপ্তানিতে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় অসন্তোষ চীনে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন উন্নত চিপ রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বাইডেন প্রশাসনের এ নিষেধাজ্ঞা বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতিগুলো লঙ্ঘন করেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) চিপ রপ্তানির ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়ার ক্ষেত্রেও একই সময়ের মধ্যে প্রযোজ্য হবে বলে জানা গেছে।
মূলত যুক্তরাষ্ট্র চায় না অত্যাধুনিক চিপ কাজে লাগিয়ে চীন হাইপারসনিক মিসাইল ও এআইসংবলিত যুদ্ধাস্ত্র তৈরি করুক।
বিবিসি বলছে, নতুন নিষেধাজ্ঞাগুলো এমনভাবে দেওয়া হয়েছে, যার মাধ্যমে চীনের সামরিক বাহিনী উন্নতমানের চিপ আমদানির সুযোহ হারিয়ে ফেলবে। গত অক্টোবর চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তার মধ্যে থাকা বিভিন্ন ফাঁকফোকর বন্ধ করার লক্ষ্যে এই নতুন নিষেধাজ্ঞা এলো।
জানা গেছে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া। এমডি ও ইনটেলের বেলাতেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। এর পরপরই বাজারে বিভিন্ন মার্কিন চিপ কোম্পানির শেয়ারমূল্যও কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর শেয়ারের দরপতনের কারণে একদিনেই ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ কোটি ডলারের মূলধন হারিয়েছে এনভিডিয়া। কোম্পানিটি জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার ফলে কোম্পানিটির দুটি উন্নতমানের এআই চিপ ‘এ৮০০’ ও ‘এইচ৮০০’র বিক্রি বন্ধ হয়ে যাবে। চীনা বাজারের জন্য বিশেষভাবে এইসব চিপ বানিয়েছিল কোম্পানিটি। এছাড়া, একটি গেমিং চিপে নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে এনভিডিয়া।
অন্যান্য চিপ নির্মাতার ওপর এ নিষেধাজ্ঞার প্রভাব পড়লেও বিশ্লেষকদের মতে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এনভিডিয়া। কারণ, কোম্পানিটির সামগ্রিক আয়ের ২৫ শতাংশই আসে চীন থেকে। নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এনভিডিয়ার শেয়ারমূল্য কমেছে ৪ দশমিক ৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের ৯৯ শতাংশ আয়ে প্রতিনিধিত্ব করা সংগঠন ‘সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞার কিছু কিছু নির্দেশনা একটু বেশিই কঠোর। এর ফলে জাতীয় নিরাপত্তায় ঝুঁকি না থাকার পরও মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পের ভারসাম্য নষ্ট করবে। আর বিদেশি গ্রাহকরা যুক্তরাষ্ট্রের বদলে অন্য বাজার থেকে চিপ আমদানির কথা ভাবতে শুরু করবে।
গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো সেমিকন্ডাক্টর খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদানে দুই মাস আগে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছিল চীন। এ দুটি উপাদান সরবরাহে বিশ্বের শীর্ষ দেশ চীন। বিশ্লেষক সংস্থা ক্রিটিকাল র ম্যাটেরিয়ালস অ্যালায়েন্সের (সিআরএমএ) তথ্যানুসারে, বিশ্বের ৮০ শতাংশ গ্যালিয়াম ও ৬০ শতাংশ জার্মেনিয়াম উৎপাদন করে দক্ষিণ এশিয়ার এ দেশ।
এইসব উপাদান ‘মাইনর মেটাল’ নামে পরিচিত। অর্থাৎ এ ধরনের উপাদান সাধারণ পরিবেশে পাওয়া যায় না। প্রক্রিয়াজাত করে তৈরি করতে হয়।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান ও নেদারল্যান্ডসও চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি সেমিকন্ডাক্টর কোম্পানি এএসএমএল-এর সদর দপ্তরও নেদারল্যান্ডসে অবস্থিত।
গত বছরের অক্টোবরে চীনে এআইসংবলিত চিপ রপ্তানির ওপর বিধি-নিষেধ আরোপে আইন পাস করে যুক্তরাষ্ট্র। তখন দক্ষিণ এশিয়ার দেশটিতে জেনারেটিভ এআই চালানোয় সক্ষম এইচ ১০০ চিপের বিক্রি বন্ধ করতে বাধ্য হয় এনভিডিয়া।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
