চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন পাপন, রুবেলের পাশে বিসিবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
শুনতে কানে লাগে কিন্তু কঠিন সত্য হলো মোশাররফ রুবেল আর এখন জাতীয় দলের নিয়মিত সদস্য নন। টিম বাংলাদেশের হয়ে শেষ খেলেছেন ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। জীবনের ৩৭ বসন্ত পেরিয়ে আসা রুবেলের পক্ষে জাতীয় দলে পুনরায় ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য ৮-১০ জন অপরিহার্য জাতীয় দলের সদস্যের মতো মোশাররফ রুবেলকেও একই চোখে দেখবে? বিভিন্ন সময় মাশরাফি, তামিম, নাসির, তাসকিনসহ সমসাময়িক ক্রিকেটারদের মতো রুবেলের ক্ষেত্রেও কি বোর্ড মোটা অঙ্কের অর্থ খরচ করবে?
একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে হয়তো মানবিক কারণে মোশাররফ রুবেল বোর্ডের কাছ থেকে সব ধরনের সাহায্য ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা আশা করতেই পারেন। তবে কঠিন সত্য হলো, তিনি এখনো জাতীয় দলে ফিরলে বা জাতীয় দলের অপরিহার্য সদস্য থাকলে তাকে সুস্থ করে তুলতে বোর্ড যতোটা উন্মুখ থাকত, সঙ্গত কারণেই তা থাকার কথা নয় এখন।
তাহলে বিসিবি কি করবে? শুধু যৎসামান্য সাহায্য দিয়ে ক্ষান্ত দেবে বোর্ড? মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারের মতো বড় ও জটিল রোগ সারাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা কী থাকবে? তা জানতেও রাজ্যের কৌতূহল অনেকের।
যিনি এ কৌতূহলী প্রশ্নের সবচেয়ে ভালো জবাব দিতে পারেন, সে বিসিবি প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ বুধবার জাগো নিউজকে বলেন, ‘আমরা মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারের বিষয়ে সম্যক অবগত ও তার রোগমুক্তিতে যারপরনাই আন্তরিক। বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন স্যার নিজে এ বিষয়ে আন্তরিক। রুবেলের চিকিৎসায় সম্ভাব্য সব রকমের সাহায্য-সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। যার অধীনে চলবে রুবেলের চিকিৎসা, সেই মাউন্ট এলিজাবেথ হসপিটালের বিশেষজ্ঞের সঙ্গে বিসিবি প্রধান নিজেই কথা বলেছেন।’
সিইও আরও জানান, পাপন স্যার নিজেও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চেকআপের জন্য যান মাঝে মধ্যে। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যেচেই কথা বলেছেন।
সিইও আশ্বস্ত করেছেন, বোর্ড মোশাররফ রুবেলের পাশে আছে, থাকবে। তিনি জাগো নিউজকে বলেন, ‘রুবেল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন নিজ উদ্যোগেই। আমরা তার পাশে আছি ও থাকবো।’
সিইওর কথায় পরিষ্কার ইঙ্গিত মোশাররফ রুবেলের চিকিৎসার একটা উল্লেখযোগ্য অংশ হয়তো বোর্ড বহন করবে। তবে এটা পরিষ্কার রুবেলের চিকিৎসার সমুদয় দায়-দায়িত্ব বোর্ড নিচ্ছে না। তারা ধরেই নিয়েছে রুবেল নিজ উদ্যোগেই সিঙ্গাপুর যাচ্ছে। একজন সাবেক ক্রিকেটার হিসেবে মানবিক দিক থেকেই রুবেলের পাশে থাকবে বোর্ড।
সিইও নিজামউদ্দীন চৌধুরী যে তার চিকিৎসার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, জাগো নিউজের কাছে তা নিজেই স্বীকার করেছেন মোশাররফ রুবেল। বুধবার জাগো নিউজের সঙ্গে আলাপে রুবেল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় সিইও সুজন (নিজামউদ্দীন চৌধুরী সুজন) ভাই আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে জানান সিঙ্গাপুর গিয়ে আমার চিকিৎসা শুরু করাতে। বোর্ড বিষয়টা দেখবে। বোর্ড এ বিষয়ে পুরোপুরি সচেতন এবং বোর্ডের যা করণীয় তা তারা করবে।’
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
