চারদিনব্যাপী বইমেলা শুরু আজ
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩
আজকাল রিপোর্ট -
আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলা। আগামী ১৭ জুলাই পর্যন্ত চারদিনের এই মেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন দুই বাংলা ও প্রবাসের শিল্পী, সাহিত্যিক, প্রকাশকরা।
আজ শুক্রবার বিকেল ৫টায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রবাসের ঐতিহ্যবাহী এই বইমেলার। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে অধিকাংশ আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থার স্বত্ত্বাধিকারী ও কর্মকর্তা নিউইয়র্কে এসে পৌঁছেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাউল পবন দাসের পরিবেশনা। বাংলাদেশ থেকে এসেছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, অনিমা রায় ও তানভীর আলম সজীব। অংশগ্রহণ করবেন নিউইয়র্কের বাঙালি শিল্পীরাও।
বইমেলা উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনার আয়োজন করে। মেলার চেয়ারপারসন ড. নূরুন নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন হাসান ফেরদৌস। বক্তব্য রাখেন নিনি ওয়াহেদ, লুৎফর রহমান রিটন, সউদ চৌধুরী, ফাহিম রেজা নূর, পবন দাস বাউল, মিমলি দাস ও মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা।
মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন একুশে পদকপ্রাপ্ত লেখক নূরুন নবী বলেন, এবার বইমেলায় অনেক নতুন বিষয় যোগ করা হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডা, মেক্সিকো, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে অনেক লেখক নিউইয়র্ক এসেছেন। কলকাতার কবি সুবোধ সরকার, লেখক ও কলকাতা বইমেলার সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক কনা বসু মিশ্রসহ অনেক গুণী সাহিত্যিকের মূল্যবান কথায় সমৃদ্ধ হবেন নিউইয়র্কের পাঠকরা।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, এবারও বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কার পেয়েছেন অধ্যাপক গোলাম মুরশিদ। এ ছাড়া মেলায় অংশ নেওয়া একটি প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেওয়া হবে। এর মূল্যমান এক হাজার ডলার।
থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, প্রাসঙ্গিক বিষয়ে সেমিনার, গান ও কবিতা পাঠ। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকছে, মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন।
এবারের বইমেলার আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক ড. আবদূন নূর বলেন, সহ¯্রাধিক নতুন বই এসেছে, অনেক বই প্রকাশিত হয়েছে নিউইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে। এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে। এবার নতুন করে যুক্ত হচ্ছে শিশু চত্বর।
বইমেলার চার দিনের অনুষ্ঠানসূচিতে থাকছে কবিতা পাঠ, নবীন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান, বাঙালির আড্ডা, ছড়া পাঠের আসর, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বই পরিচিতি, বাউল গান, একক সঙ্গীত, আলোচনা, সংগীতালেখ্য, ধামাইল, পুঁথি পাঠ, রবীন্দ্র-নজরুল আলোচনা, মুক্তধারা ভাষণ, কথোপকথন, বাংলা নাটক, মুক্তধারা পুরস্কার প্রদান, নৃত্যানুষ্ঠান।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
