চলচ্চিত্রের ৩৪ প্রবন্ধ নিয়ে ম্যাজিক লণ্ঠনের ১৬তম সংখ্যা বাজারে
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
চলচ্চিত্রের ৩৪টি প্রবন্ধ নিয়ে চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ম্যাজিক লণ্ঠনের ১৬তম সংখ্যা (জানুয়ারি ২০১৯) প্রকাশ হয়েছে। প্রত্রিকাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।
শনিবার (২৬ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার। এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়াবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়ে থাকে।
বলা হয়, চলতি সংখ্যার শুরুতেই সদ্য জীবনমঞ্চ ছেড়ে যাওয়া দেশ-বিদেশের চলচ্চিত্রজগতের শিল্পীদের স্মরণ করা হয়েছে। সঙ্গে বলিউডের তারকা শ্রীদেবীর স্মরণে থাকছে একটি প্রবন্ধ। এরপরই রয়েছে প্রযুক্তির বদৌলতে বিশ্ব চলচ্চিত্রশিল্পকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া অনলাইনভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নিয়ে একটি পর্যালোচনামূলক লেখা।
৩৫ বছর পর চলচ্চিত্র প্রদর্শনীর নিষেধাজ্ঞা তুলে নেয়া সৌদি আরবকে নিয়েও রয়েছে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ। অন্যদিকে চলচ্চিত্রের বিশেষ ধরণ প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে তত্ত্ব কতটা মাথায় থাকে আর বাস্তবে কতটা তা কাজে লাগানো যায়। এ বিষয়ে ‘তত্ত্ব এবং বাস্তবতার ফারাক’ শিরোনামে একটি প্রবন্ধে নিজ অভিজ্ঞতা তুলে ধরেছেন ভারতের প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের সংখ্যায় ‘ম্যাজিক লণ্ঠন বাতচিত’ নামে নতুন এক বিভাগ চালু করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের চলচ্চিত্রের দিকপাল তারেক মাসুদের কর্ম নিয়ে এবং একজন ‘তারেক মাসুদ’ হয়ে ওঠার স্মৃতিচারণ করেছেন তারেকের মা নুরুন্নাহার মাসুদ। একইসঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের গতি-ধারা, অতীত-বর্তমান, কলাকৌশল এসব নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র গবেষক, শিক্ষক, লেখক অনুপম হায়াৎ। এ ছাড়া নিয়মিত অন্যান্য বিভাগ এ সংখ্যাতেও অব্যাহত রয়েছে।
৪১৩ পৃষ্ঠার পত্রিকাটির দাম ১৫০ টাকা। পত্রিকাটি পাওয়া যাবে ঢাকায় বিদিত, তক্ষশীলা, পাঠক সমাবেশ, বেঙ্গল বই, নোকতা ও বাতিঘরে। চট্টগ্রামে বাতিঘর, সিলেটের জিন্দাবাজারে বইপত্রে, রাজশাহীতে বিদ্যাসাগর, বুকপয়েন্ট, নিউমার্কেটে, সিলেটে বইপত্র, কুষ্টিয়ায় বুক সেন্টার এবং কলকাতায় মনফকিরা ও ধ্যানবিন্দুতে।
এ ছাড়া ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও পাওয়া যাবে।
ম্যাজিক লণ্ঠন নামে এ সংগঠনটির যাত্রা শুরু করে ২০১১ সালে। জানুয়ারি ও জুলাই মাসে নিয়মিত এ জার্নালটি প্রকাশ করা হয়ে থাকে। প্রতি রোববারে চলচ্চিত্রবিষয়ক ও বুধবারে সাধারণ পাঠচক্র করা হয়। এ ছাড়া ম্যাজিক লণ্ঠন-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
