চলচ্চিত্র নিয়েই ব্যস্ততা
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে নিজেকে তারকা ভাবেন না তিনি। শুধু ভালো অভিনেত্রীই হতে চান। বলা ভালো চলচ্চিত্র অভিনেত্রীই হতে চান। তাই তো নাটকেও তুমুল ব্যস্ততাকে পাশ কাটিয়ে এখন তিনি পুরোদস্তুর সিনেমার মানুষ। হাতে রয়েছে বেশকিছু ভালো মানের চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র ঠিকমতো শেষ করে দর্শকের সামনে তুলে ধরতে পারলে আসন্ন দিনগুলো এই তারকার স্বপ্নময় হতে পারে।
সম্প্রতি একটি নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। গুণী নির্মাতা নুরুল আলম আতিকের এই ছবির নাম ‘মানুষের বাগান’। যদিও ছবিটি নিয়ে নির্মাতা বা নায়িকা দুজনেই বেশ রহস্যজাল তৈরি করে রেখেছেন। আপাতত এ নিয়ে কিছুই জানাতে চান না তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরে নতুন ছবির শ্যুটিং করেছেন তারা। ঢাকায় কিছুটা শ্যুটিং শেষে বর্তমানে পুরো টিম আছে ঢাকার বাইরে। গতকাল লঞ্চের মধ্যে শ্যুটিং হয়েছে ছবিটির।
এই সিনেমায় স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করছেন মনোজ কুমার, লাক্সতারকা প্রসূণ আজাদ প্রমুখ। জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আলাদা আলাদা একাধিক গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে।
এর বাইরে স্পর্শিয়া চারটি চলচ্চিত্রের শ্যুটিং শেষ করেছেন। ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’ ছবি দুটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এর মধ্যে ‘আবার বসন্ত’ ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হলেও শেষমেশ তা হচ্ছে না। ছবিটি মুক্তির তারিখ আরও এক মাস পিছিয়েছে বলে জানালেন স্পর্শিয়া। এই ছবিতে একটি অসম প্রেম দেখা যাবে। প্রধান দুটি চরিত্রে আছেন তারিক আনাম খান ও স্পর্শিয়া।
এদিকে, তার অভিনীত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি সম্প্রতি ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি শুধু এই উৎসবে পুরস্কারই পায়নি, উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে। এর আগে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। এখন নানা দেশের চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি। ঢাকা শহরকে কেন্দ্র করে ১১ জন চলচ্চিত্র নির্মাতা তৈরি করেছেন এটি। উঠে এসেছে ঢাকা শহরের জীবনযাপন। ছবির পরিচালক ১১ জন তরুণ নির্মাতা। এর মধ্যে আছেন সৈয়দ আহমেদ শাওকী। তার পরিচালনায় ‘চিয়ার্স’ শিরোনামের গল্পে অভিনয় করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমার চরিত্রকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। এতে আমি একটি শহরের আধুনিক মেয়ে। কিন্তু ছেলেদের মতো আমার স্বাধীনতা নেই। তাই একদিন বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়ি একটি দিন উপভোগ করার জন্য। কিন্তু যা যা ইচ্ছা ছিল দিন শেষে তার কিছুই করতে পারি না সামাজিক ও মানসিক বাঁধার কারণে। কাজটি করে আমি সত্যিই গর্বিত। বিশ্বের বিভিন্ন জায়গায় আমার কাজ প্রশংসিত হচ্ছে, এটা অন্য রকম প্রাপ্তি।’
স্পর্শিয়ার হাতে থাকা বাকি ছবিটির নাম ‘কাঠবিড়ালী’। ‘নবীন পরিচালক নিয়ামুল মুক্তা পরিচালিত এই ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। সত্যিকার অর্থে একটি ভালো ছবি হয়েছে। অচিরেই এই ছবির বিস্তারিত জানাব সবাইকে। মোটকথা চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছি। সামনে ভালো ভালো চলচ্চিত্র নিয়েই ব্যস্ত থাকতে চাই’ বলেন স্পর্শিয়া।
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
