চব্বিশ ঘণ্টায় বদলে গেলো বাফুফের নির্বাহী কমিটির সিদ্ধান্ত
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি কি তাহলে ঠুঁটো জগন্নাথ? পরপর দুটি ঘটনায় এ প্রশ্নই সামনে এসেছে।
১. বাফুফের নির্বাহী কমিটি সভা করে ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার অনুমোদন দিয়েছিল জুনের ২১ তারিখ। বাফুফের নির্বাহী কমিটির সেই সভার সিদ্ধান্ত পাল্টে দেয় তাদেরই স্ট্যান্ডিং কমিটি (প্রফেশনাল ফুটবল লিগ কমিটি) পরের মাসের ১৩ তারিখে।
২. গতকাল (শনিবার) বাফুফের নির্বাহী কমিটি সভা করে নির্ধারণ করেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের তারিখ। সভার পর বাফুফে অফিসিয়ালি ঘোষণা করে ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু ২৪ ঘন্টা পার না হতেই সেই বদলে যায় সেই সিদ্ধান্ত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ঠিক কবে শুরু হবে তা এখন অনিশ্চিত।
সংগঠনের গঠনতন্ত্র অনুসারে সর্বোচ্চ ক্ষমতাধর সাধারণ পরিষদ। আর কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাহী কমিটির। কিন্তু বাফুফের নির্বাহী কমিটির চেয়ে অনেক সময় স্ট্যান্ডিং কমিটি বড়বড় সিদ্ধান্ত নিয়ে থাকে। এমন কি বাফুফের নির্বাহী কমিটিতে পাশ হওয়া সিদ্ধান্তও বাতিল হয়ে যায় স্ট্যান্ডিং কমিটির সভায়।
চট্টগ্রাম আবাহনী বেশ কিছুদিন ধরে অনানুষ্ঠানিকভাবে অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজনের কথা বলে আসছিল। সেভাবে ক্লাবটি বিদেশি দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে। আর বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর।
কিন্তু বাফুফে শনিবার হঠাৎ করেই বঙ্গবন্ধু গোল্ডকাপ এক মাস পিছিয়ে ২২ অক্টোবর শুরুর সিদ্ধান্ত নেয়। আজ (রোববার) দুপুরে বদলে যায় সেই সিদ্ধান্ত। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান আবদুল লতিফ এমপি ও মহাসচিব শামসুল হক চৌধুরীর সঙ্গে দুপুরে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম।
সেই আলোচনায়ই বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপের পরিবর্তে এখন অক্টোবরে হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। ১৯ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলের নামের এই টুর্নামেন্ট।
বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কিভাবে বদলে গেলো তা নিয়ে প্রশ্ন করা হলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বাফুফের সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ চূড়ান্ত করা হয়নি। ওটা ছিল খসড়া।’ যদিও বাফুফে আনুষ্ঠানিকভাবেই বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ (২২ অক্টোবর থেকে ২ নভেম্বর) গণমাধ্যমে সরবরাহ করে।
বাফুফের সভাপতির সঙ্গে আলোচনা শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেছেন, ‘৮ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ৬ দল নিশ্চিত, বাকি দুইটি দলের ব্যবস্থা করে দিতে আমরা বাফুফেকে অনুরোধ করেছি। ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস, বাংলাদেশের বসন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী খেলবে। বাফুফেকে বলেছি মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে দুটি দলের ব্যবস্থা করতে। ওখানে দুটি না পেলে আমরা কলকাতা মোহামেডানকে বিবেচনায় আনবো। এ ক্লাবটি খেলতে আগ্রহী।’
অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হলে বঙ্গবন্ধু গোল্ডকাপ কবে? তা এখনো ঠিক হয়নি। তবে নভেম্বরের শেষ ১০ দিনেই এই টুর্নামেন্ট করবে বাফুফে। কারণ ১-১০ ডিসেম্বর আছে সাউথ এশিয়ান গেমস। তার আগেই শেষ করতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ১৮ থেকে ২৭ নভেম্বর টুর্নামেন্টের তারিখ ধরে কাজ শুরু করবে বাফুফে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
