চন্দ্রযান-২, খোঁজ মেলেনি ল্যান্ডার বিক্রমের
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯
চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শনিবার ইসরোর চেয়ারম্যান কে শিভান একথা নিশ্চিত করেছেন। গত ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে নামার প্রচেষ্টা করেছিল বিক্রম।
কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই শনিবারই চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার শেষ সময় ছিল। কেননা ১৪ দিন ছিল এই মিশনের সময়সীমা। কে শিভান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চন্দ্রযান ২-এর অরবিটার ভালই কাজ করছে। ওই অরবিটারে আটটি যন্ত্র রয়েছে।
প্রত্যেকটি ঠিকভাবে কাজ করছে কিন্তু ল্যান্ডারের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আমরা বোঝার চেষ্টা করছি ল্যান্ডারের কী হয়েছে। এটাই আমাদের অগ্রাধিকার। আমাদের পরের অগ্রাধিকার গগনযান মিশন।
চন্দ্রযান-২ মিশন ৯৮ শতাংশ সফল একথা জানিয়ে তিনি বলেন, দুটি বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা বলছি চন্দ্রযান-২ এর অভিযান ৯৮ শতাংশ সফল। একটি হলো বিজ্ঞান এবং অন্যটি হলো প্রযুক্তি প্রদর্শন। প্রযুক্তি প্রদর্শনে সাফল্যের শতকরা হার পুরোপুরি।
ইসরো ২০২০ সালে আরও একটি চন্দ্র অভিযান চালাবে বলেও জানান তিনি। চাঁদে সঠিকভাবে অবতরণ করতে পারলে ভারত হতো বিশ্বের চতুর্থ দেশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন আগেই এই কৃতিত্ব অর্জন করেছে। কিন্তু চন্দ্রাবতরণের কয়েক মিনিট আগেই চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূর্যের আলো না থাকার ফলে ল্যান্ডারের পক্ষে নিজে থেকে শক্তি উৎপন্ন করা সম্ভব নয় বলে ইসরো আগেই জানিয়েছিল। রাতের বেলা চাঁদের তাপমাত্রা নেমে যায় মাইনাস ২শ ডিগ্রিতে। ওই তাপমাত্রায় ল্যান্ডারের যন্ত্রপাতি জমে যায়। ফলে এটি কাজ করতে পারে না।
বৃহস্পতিবার ইসরোর তরফ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে যে, ইসরো ও জাতীয় পর্যায়ের শিক্ষাবিদদের মধ্যে পর্যালোচনা করা হবে কেন ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল। এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অরবিটার এলআরও বা লুনার রিকনাসান্স অরবিটার গত ১৭ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠের ছবি তুলেছে। চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের যেখানে নামার কথা ছিল সেখানকার ছবি ওই অরবিটার তুলেছে। চাঁদের দক্ষিণ মেরুর ওই ছবি নাসা পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
