চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করলো পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪
চট্টগ্রামে বিক্ষোভরত শিক্ষার্থীদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ২০ শিক্ষার্থীকে আটক করা হয়। সোমবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ ঘটনা ঘটে।
সারাদেশে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে শিক্ষার্থী নিহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এ বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমবেত হন প্রায় একশ শিক্ষার্থী। এসময় তারা দেশব্যাপী ছাত্র আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা এ সময় ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ সহ নানান স্লোগান দেন। এছাড়াও বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যরা কয়েকদফা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পৌনে চারটার দিকে শিক্ষার্থীদের একজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হলে অন্য শিক্ষার্থীরা প্রিজন ভ্যান ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি চলতে থাকে।
বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা কদমরসুল মাদরাসার সামনে বসে নানান স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীদের একটি অংশ আন্দরকিল্লা ও অপর একটি অংশ বাংলা কলেজ হয়ে চকবাজারের দিকে চলে যায়।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হন দুই সংবাদকর্মী ও পুলিশের দুই উপ-পরিদর্শক।
তারা হলেন- ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ফটো করেসপন্ডেন্ট রাজিব রায়হান, চ্যানেল২৪ এর ক্যামেরা পারসন আবু জাবেদ, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন ও বোরহান।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও টিয়ারশেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
এর আগে সোমবার (২৯ জুলাই) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। এর পরপরই নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান ও চেরাগী পাহাড় এলাকায় সেনা, বিজিবি ও পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেন।
দুপুর একটা থেকে পুলিশ প্রেস ক্লাব এলাকায় পথচারীদের তল্লাশি শুরু করে। বিকেল তিনটার দিকে জামালখান ও প্রেস ক্লাব এলাকা থেকে চারজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়।
পরে সাড়ে তিনটার দিকে চেরাগী পাহাড় মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্ব মিছিল শুরু হয়। এসময় পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। একই সময়ে কয়েকজন ছাত্রকে পুলিশ আটকের চেষ্টা করলে ছাত্রীরা বাধা দেন। শুরু হয় পুলিশ - শিক্ষার্থী ধস্তাধস্তি। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
নাজিয়া সুলতানা নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। অথচ পুলিশ ছাত্রদের গ্রেফতার করেছে।’
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আমরা সরিয়ে দিয়েছি। এসময় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।’
আটক শিক্ষার্থীদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন (২২) ও বাকলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী আজমাইন করিম নিহাল (১৭), আইন কলেজের শিক্ষার্থী নজরুল (২০) ও গাছবাড়ীয়া ডিগ্রি কলেজের জুলহাস হোসেন (২০)।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
