চট্টগ্রাম সমিতির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত কমিটির কাছে গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করেছে অন্তর্বর্তীকালীন কমিটি। সুদীর্ঘ প্রায় উনিশ মাস দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তীকালীন কমিটির যাবতীয় বিষয় নতুন কমিটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ‘চট্টগ্রাম ভবন’ এবং সংশ্লিষ্ট বিষয়াদি এই সময় আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, ইতিপূর্বে কতিপয় ব্যক্তি সম্পূর্ণ অবৈধভাবে চট্টগ্রাম ভবন এ অনুপ্রবেশ করে চট্টগ্রামবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। বিভিন্ন স্থানীয় পত্রপত্রিকা এই বিষয়টিকে জনৈক ‘ব্যক্তির দখলদারিত্ব’ শিরোনামে সংবাদ প্রচার করে। সোমবারের আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম সমিতির সদস্যদের উপস্থিতিতে ভবনে প্রবেশ করেন নবনির্বাচিত কর্মকর্তাসহ সাবেক নেতৃস্থানীয় সদস্যগণ।
চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু তাহের অন্তর্বর্তীকালীন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেবার পরপরই প্রথম সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আনসারুল হক আজাহারির সুললিত কণ্ঠে পবিত্র কোরান এবং হাদিস এর ব্যাখ্যায় প্রাণবন্ত ছিল মিলাদ এবং দোআ মাহফিল। সুন্দর এবং সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করা হয়। একই সাথে নির্বাচনী সভায় প্রতিপক্ষ দলের নেতিবাচক প্রচারণার উত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ আবু তাহের আরোগ্য লাভ করায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয় অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি। দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল এর পরে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি মুনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ শাহজাহান , সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী ,সাবেক অর্থ সম্পাদক মতিউর চোধুরী ,সাবেক কার্যকরী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবর, হাজী টি আলম, শওকত হোসেন স্বজন, শফিকুল আলম, ফরিদ আহমেদ, আবুল কালাম, জাবের শাফি, মোহাম্মদ নুরুল আমিন, ইমরুল কায়সার, মোহাম্মদ ইসা, নওশাদ কামাল,মোঃ আজিম সম্রাট ,কাউচার চোধুরী,মেজবা আহমেদ ,নূর মহম্মদ সওদাগর, জনাব মহম্মদ মানু , এডভোকেট আব্দুল হামিদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ এনাম চৌধুরী, এমডি হাবিবুল আলম, মহম্মদ তারেক, মোহাম্মদ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, পল্লব রায় প্রমুখ।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
